Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত 

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • ৪৮ Time View
‎বাগেরহাট প্রতিনিধি:  ‎‎সুন্দরবনকে ভালবাসুন, সুন্দরবন সুরক্ষায় এগিয়ে আসুন’ এই স্লোগান নিয়ে বাগেরহাটে সুন্দরবন দিবস পালিত হয়েছে।
‎দিবসটি উপলক্ষে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে ও সেভ দ্যা সুন্দরবন ফাউন্ডেশনের সহযোগিতায় বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন পূর্ব বনবিভাগের ডি এফ ও রেজাউল করিম চৌধুরী   ।
‎‎বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু’র সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সহ-সভাপতি এস এম রাজ, সহ-সাধারন সম্পাদক মোঃ ইয়ামিন আলী, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবিএম মোশাররফ হোসাইন,  অ্যাডভোকেট শাহ আলম টুকু,বাবুল সরদার, আহাদ উদ্দিন হায়দার,সাবেক সহ-সভাপতি মোল্লা আব্দুর রব, সাবেক সাধারণ সম্পাদক আলী আকবর টুটুল সহ অন্যান্যরা।
‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, সুন্দরবন বাংলাদেশের অক্সিজেন ব্যাংক হিসেবে কাজ করে।  দক্ষিণাঞ্চলকে ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষা করে।কিন্তু নানা কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাচ্ছে। সুন্দরবন এখন আর আগের মতো ভাল নেই। বনদস্যুদের দৌরাত্ম্য বেড়েছে কয়েকগুণ,বিষ দিয়ে সুন্দরবনের মাছ সহ জলজ প্রানী ধ্বংস করা হচ্ছে, চোরা শিকারীদের হাতে মরছে বাঘ-হরিণসহ মূল্যবান প্রাণি, সুন্দরী গাছ মরছে লবনে। এছাড়াও নানা কারণে সুন্দরবন আজ ধ্বংসের মুখে। তাই সুন্দরবন রক্ষায় সরকারের ব্যাপক পরিকল্পনা ও উদ্যোগ নিতে হবে। এ সময়ে দেশের মানুষকে ভাল রাখতে সুন্দরবন রক্ষায় সকলকে এগিয়ে আসার আহবান ও জানান বক্তারা।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাট প্রেসক্লাবের আয়োজনে সুন্দরবন দিবস পালিত 

Update Time : ০৯:৫৭:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬