রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বাগেরহাটে ইবনে সিনা স্বর্ণপদক পেলেন ডা: নজরুল ইসলাম ফারুকী।।

প্রতিনিধি: / ৬ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

সৈয়দ শওকত হোসেন,বাগেরহাট:  চিকিৎসা  সেবা ও মানব কল্যাণে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরূপ “ইবনে সিনা”স্বর্ণপদক অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন বাগেরহাটের মোরেলগঞ্জের আর এম আধুনিক হাসপাতাল এর সিইও ডা: এ কে এম  নজরুল ইসলাম ফারুকী।
 শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে লিলিত বাং লিম্ফু (৫ তারকা) হোটেল এ বাংলাদেশ থাই ফ্রেন্ডশীপ ফোরাম উদ্যোগে এক গুণীজন সংবর্ধনা অনু
ষ্ঠানের প্রধান অতিথি থাইল্যান্ডের মন্ত্রী পরিষদের জেষ্ঠ্য সদস্য উপ-প্রধানমন্ত্রী ও পরিবেশ মন্ত্রী সুচাট চমক্লিন এ পুরষ্কার ও সনদপত্র তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-প্রধানমন্ত্রী ও কৃষিমন্ত্রী ক্যাপ্টেন থামানাত প্রমপাও।
এসময়ে অনন্যদের মধ্যে, প্রধানমন্ত্রী দপ্তরের মন্ত্রী পারাদর্ন প্রিসানানান্তাকুল, সুপামাস ইসারভাকদি সহ সচিব, বিচারক, বিশিষ্ট শিক্ষাবিদ, কবি, লেখক এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ থাই ফ্রেন্ডশীপ ফোরামের সাধারণ সম্পাদক সোমচাই চারোয়েনসুয়ান।
এছাড়াও থাইল্যান্ডে অবস্থানরত বাংলাদেশসহ ও বিভিন্ন দেশ থেকে আসা গুনিজন অতিথিসহ প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
সমাজে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ১০ গুণীজন কে পুরস্কার প্রদান করা হয়।
তার এই কৃতিত্বে মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
উল্লেখ্য, তিনি এর আগেও দেশ ও বিদেশ থেকে বিভিন্ন এ্যাওয়ার্ড পেয়েছে।


এই বিভাগের আরো খবর