Dhaka ১১:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৫ Time View
বাগেরহাট প্রতিনিধিঃ বাগেরহাট সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নে নির্বাচন-পরবর্তী সহিংসতায় আহত
ওসমান গনি সরদার (২৮) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি পার
নওয়াপাড়া এলাকার বাসিন্দা শাহাজান সরদারের ছেলে। শনিবার বেলা ১২টার
দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল-এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্র জানায়, পূর্ব বিরোধের জের ধরে ধানের শিষ ও ঘোড়া
প্রতীকের সমর্থকদের মধ্যে হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটে। সংঘর্ষে ওসমান
গনি সরদারসহ অন্তত পাঁচজন আহত হন। গুরুতর অবস্থায় তাকে দ্রুত খুলনায়
নেওয়া হলে চিকিৎসকরা নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করেন। কয়েকদিন
চিকিৎসাধীন থাকার পর শারীরিক অবস্থার অবনতি হলে শনিবার দুপুরে তিনি শেষ
নিশ্বাস ত্যাগ করেন।
এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতি
এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী টহল
জোরদার করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের
শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি বর্তমানে
নিয়ন্ত্রণে থাকলেও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
Tag :
About Author Information

জনপ্রিয়

বাগেনহাটে বর্ণাঢ্য আয়োজনে আইনগত সহায়তা দিবস পালিত

বাগেরহাটে নির্বাচন-পরবর্তী সংঘর্ষে আহত যুবকের মৃত্যু

Update Time : ০৯:৫৯:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬