সর্বশেষ :
দুর্নীতিমুক্ত দেশ গড়তে দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন: পাইকগাছায় নির্বাচনী জনসভায় জামায়ত নেতা—মাওলানা আজাদ  পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শান্তিতে নোবেলজয়ী নার্গিসের আরও সাড়ে ৭ বছরের কারাদণ্ড রুশ হামলায় ওডেসায় নিহত ১: সামরিক প্রশাসন যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততা, ইরানে গ্রেফতার ৪ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ ১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়তে চান ইলন মাস্ক লেবাননে ভবনধসে নিহত কমপক্ষে ৯, জীবিতদের সন্ধান চলছে বিশ্বের সবচেয়ে বড় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আবার চালু করল জাপান নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলাকারীর সাজা বাতিলের আবেদন
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এক দিনে দেশে মুক্তি পেলো তিন হলিউড সিনেমা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

একসঙ্গে তিনটি হলিউড সিনেমা মুক্তি পেয়েছে স্টার সিনেপ্লেঙ্রে পর্দায়। যার মধ্যে রয়েছে ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল এবং ‘২৮ ডেজ লেটার’ ফ্রাঞ্চাইজির চতুর্থ সিনেমা ‘২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল’, বৈজ্ঞানিক কল্পকাহিনিভিত্তিক সিনেমা ‘মার্সি’ এবং হরর সিনেমা ‘প্রাইমেট’। তিনটি সিনেমাই বছরের শুরুটাকে রঙিন করার আভাস দিচ্ছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশে এরইমধ্যে সিনেমাগুলো দর্শক-সমালোচকদের দৃষ্টি কেড়েছে।

২৮ ইয়ার্স লেটার: দ্য বোন টেম্পল
‘২৮ ডেজ লেটার’ ফ্র্যাঞ্চাইজির চতুর্থ সিনেমা ও ‘২৮ ইয়ারস লেটার’-এর সিক্যুেয়ল এটি। আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে ১৬ জানুয়ারি। সিনেমাটি পরিচালনা করেছেন নিয়া ডা কস্টা। অভিনয়ে রয়েছেন রাফ ফিয়েনেস, জ্যাক ও’কনেল, আলফি উইলিয়ামস, এরিন কেলিম্যান প্রমুখ। রেজ ভাইরাস ছড়িয়ে পড়ার ২৮ বছর পরের এক বিভক্ত ব্রিটেনকে কেন্দ্র করে গল্পটি এগিয়েছে। জম্বির পাশাপাশি এখানে ভয়ংকর হয়ে ওঠে ধর্মীয় কাল্ট, ক্ষমতা ও মানুষের অমানুষিক রূপ। মূল চরিত্র স্পাইক নামের এক কিশোরের চোখ দিয়ে দেখা হয় এই অন্ধকার ভবিষ্যৎ।

মার্সি
বৈজ্ঞানিক কল্পকাহিনীভিত্তিক থ্রিলার ‘মার্সি’ পরিচালনা করেছেন তৈমুর বেকমাম্বেটভ। প্রধান চরিত্রে অভিনয় করেছেন ক্রিস প্র্যাট ও রেবেকা ফার্গুসন।ভবিষ্যতের এক সমাজে স্ত্রী হত্যার অভিযোগে অভিযুক্ত এক ডিটেকটিভকে মাত্র ৯০ মিনিটে নিজেকে নির্দোষ প্রমাণ করতে হয়-একটি এআই বিচারকের সামনে। রিয়েল-টাইম ফরম্যাটে নির্মিত সিনেমাটি এআই বনাম মানবতা, দ্রুত বিচার ও ন্যায়বিচারের প্রশ্ন তুলে ধরেছে।

প্রাইমেট
জোহানেস রবার্টস পরিচালিত এই হরর সিনেমার গল্প আবর্তিত হয়েছে একটি পরিবারের পোষা শিম্পাঞ্জিকে ঘিরে। রেবিসে আক্রান্ত হওয়ার পর প্রাণীটি ভয়ংকর হয়ে ওঠে এবং শুরু হয় টিকে থাকার লড়াই। সিনেমাটি সমালোচকদের ইতিবাচক সাড়া পেয়েছে। এখন পর্যন্ত আয় করেছে ৩২ মিলিয়ন ডলার। রটেন টমেটোসে ৭৯% ইতিবাচক রেটিং পেয়েছে এটি।


এই বিভাগের আরো খবর