সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

সীমান্তবর্তী প্রদেশ বেলুচিস্তানে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ ১২৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 

দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর জানিয়েছে, বেলুচিস্তানে চালানো ব্যাপক ক্লিয়ারেন্স অভিযানে ভারত-সমর্থিত ৯২ বন্দুকধারী নিহত হয়েছেন। একই সঙ্গে অভিযানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্য প্রাণ হারিয়েছেন। বন্দুকধারীদের হামলায় ১৮ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী, শিশু, বয়স্ক ও শ্রমিকরাও ছিলেন।

রোববার এক প্রতিবেদনে সংবাদ মাধ্যম জিও নিউজ এমন তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, শনিবার (৩১ জানুয়ারি) কুয়েটা, মাস্তং, নুশকি, দলবন্দিন, খারান, পাঞ্জগুর, তুম্প, গওয়াদার ও পাসনিসহ একাধিক জেলায় সমন্বিত হামলা চালায় ‘ফিতনা আল-হিন্দুস্তান’ নামের একটি গোষ্ঠী। হামলার উদ্দেশ্য ছিল বেলুচিস্তানের উন্নয়ন কার্যক্রম ও স্বাভাবিক জীবন ব্যাহত করা। নিহত বন্দুকধারীদের মধ্যে তিনজন আত্মঘাতী হামলাকারী ছিল। সামরিক বাহিনীর দাবি, গোয়েন্দা তথ্যে নিশ্চিত হওয়া গেছে যে হামলাগুলো পাকিস্তানের বাইরে থেকে পরিকল্পিত ও পরিচালিত হয়েছে এবং বন্দুকধারী নেতারা সরাসরি হামলাকারীদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি জানিয়েছেন, সন্ত্রাসবিরোধী অভিযান প্রায় শেষ পর্যায়ে। স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি দাবি করেন, হামলার পরিকল্পনা ভারত থেকে করা হয়েছে এবং দায়ীদের আন্তর্জাতিক পরিসরে উন্মোচন করা হবে।


এই বিভাগের আরো খবর