সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল

প্রতিনিধি: / ২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬

আমদানি বাণিজ্যসংক্রান্ত তথ্য আরও সহজ, উন্মুক্ত ও স্বচ্ছ করতে এইচএস কোডভিত্তিক পণ্য আমদানির বিস্তারিত তথ্য সর্বসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে ব্যবসায়ী থেকে শুরু করে গবেষক, শিক্ষার্থী ও সাধারণ মানুষের জন্য আমদানি সংক্রান্ত তথ্য জানা আগের তুলনায় অনেক সহজ হলো।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানায়। এতে বলা হয়, তরুণ উদ্যোক্তা, বিনিয়োগকারী, বাণিজ্য গবেষক, ব্যবসায়ী ও সাংবাদিকদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতেই এ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।

এনবিআর জানায়, এরই অংশ হিসেবে গত সপ্তাহে সংস্থাটির ওয়েবসাইটের পাবলিকেশন পোর্টালের কাস্টমস লিংকে ২০২৫ সালের ডিসেম্বর মাসের বাণিজ্যিক ও বন্ড সুবিধায় আমদানিকৃত পণ্যের বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়েছে। প্রকাশিত তথ্যে এইচএস কোডভিত্তিক শ্রেণিবিন্যাস অনুযায়ী পণ্যের পরিমাণ, ওজন ও মূল্য সংক্রান্ত পূর্ণাঙ্গ উপাত্ত তুলে ধরা হয়েছে।

সংস্থাটির মতে, নিয়মিতভাবে এ ধরনের তথ্য প্রকাশের ফলে সংশ্লিষ্ট সবাই নির্ভরযোগ্য ও হালনাগাদ ডেটা ব্যবহারের সুযোগ পাবেন। এতে আন্তর্জাতিক বাজারে পণ্যের তুলনামূলক দর ও দামের ওঠানামা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে এবং আমদানির প্রবণতা ও পণ্যের গতিবিধি বিশ্লেষণ সহজ হবে।

এ ছাড়া দেশের বাণিজ্য কাঠামো ও আমদানি নির্ভরতা বোঝার পাশাপাশি বন্ড সুবিধার আওতায় শিল্প উপকরণের প্রবাহ এবং রপ্তানিমুখী শিল্পে সহায়তা কার্যক্রম কতটা কার্যকর, তা মূল্যায়ন করাও সহজ হবে বলে মনে করছে এনবিআর। আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষণ, কার্যকর নীতি প্রণয়ন এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণেও এসব তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ট্রেড ফ্যাসিলিটেশন বা বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে গৃহীত উদ্যোগের ধারাবাহিকতায় বাণিজ্যিক ও বন্ড সুবিধায় পণ্য আমদানির তথ্য প্রতি মাসে নিয়মিতভাবে এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই বিভাগের আরো খবর