সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে

প্রতিনিধি: / ১৭ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ: যুক্তরাষ্ট্র প্রায় ৩ দশমিক ৮ বিলিয়ন ডলারের ৩০টি অ্যাপাচি যুদ্ধ হেলিকপ্টার ইসরায়েলের কাছে বিক্রির অনুমোদন দিয়েছে। এর সঙ্গে প্রয়োজনীয় সরঞ্জামও থাকবে। গাজায় বর্তমানে একটি নাজুক যুদ্ধবিরতি চলছে। এই বিক্রি ইসরায়েলের জন্য মোট ৬ দশমিক ৭ বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজের অংশ। এ প্যাকেজে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দৃঢ় সমর্থন দিয়েছেন। মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে বলেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। ইসরায়েলকে আত্মরক্ষার জন্য শক্তিশালী ও প্রস্তুত রাখা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের সঙ্গে যুক্ত। এই প্যাকেজের আওতায় আরও ১ দশমিক ৮ বিলিয়ন ডলারের হালকা কৌশলগত সামরিক যানবাহন বিক্রি করা হবে। যুক্তরাষ্ট্র প্রতিবছর ইসরায়েলে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম পাঠায়। এর বেশিরভাগই বিক্রির পরিবর্তে সহায়তা হিসেবে দেওয়া হয়। এএফপির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে ১ হাজার ২২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এর পর থেকে ইসরায়েলের সামরিক অভিযানে গাজা উপত্যকায় অন্তত ৭১ হাজার ৬৬৭ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। সূত্র: বার্তা সংস্থা এএফপি


এই বিভাগের আরো খবর