Dhaka ১২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ

  • Reporter Name
  • Update Time : ১২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬
  • ৩৯ Time View

যদি কারো বিরুদ্ধে পক্ষপাতিত্বের প্রমাণ পাওয়া যায় তার অবস্থা খুব খারাপ হবে- নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে এমন হুঁশিয়ার দিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ।

বরিশাল নগরীর সার্কিট হাউস মিলনায়তনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে জেলার আইনশৃঙ্খলাবাহিনী, ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সভায় আজ (১ ফেব্রুয়ারি) সকালে তিনি এ কথা বলেন ।

ইসি সানাউল্লাহ বলেন,  নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিত করতে কাজ করতে হবে। নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কাজ করবেন, মিডিয়া করে দেবেন। সবকিছু খোলামেলাভাবে করবেন, কোন লুকাছাপা নেই। আমাদের দায়িত্বা পছন্দ-অপছন্দ ব্যক্তিকে নাগরিকের ভোট দেয়ার মধ্যে সীমাবদ্ধ। আমি যখন পেশাদারিত্ব নিয়ে কাজ করছি শতভাগ দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। আমার কাছে কোন ছোট দল, বড় দল, হেভি ওয়েট প্রার্থী, লাইট ওয়েট প্রার্থী নেই। আইন প্রয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে।

নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, নির্দেশনার পরেও যদি কেউ তার পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন, পক্ষপাতিত্ব করেছেন তা প্রমাণিত হয় তাহলে পরিণতি খুব খারাপ হবে। নির্বাচন কমিশন খুব কঠিন হবে এ ব্যাপারে।

আইনশৃঙ্খলাবাহিনীকে উদ্দেশ্য করে ইসি কমিশনার বলেন, দৃঢ়ভাবে কাজ করতে হবে। আপনি দৃঢ় থাকলে কেউ সুযোগ নেবে না। তবে শুধু বল প্রয়োগ নয়, মধ্যপন্থা অবলম্বন করতে হবে।

Tag :
About Author Information

আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ

Update Time : ১২:০৯:১১ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬