সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত

প্রতিনিধি: / ২৪ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

বিদেশ: এই সপ্তাহে কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) রুবায়া কোলটান খনি ধসে নিহত হয়েছেন দুই শতাধিকের বেশি মানুষ । গত শুক্রবার সংশ্লিষ্ট প্রদেশের বিদ্রোহী-নিযুক্ত গভর্নরের মুখপাত্র লুমুম্বা কাম্বেরে মুয়িসা এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, গত বুধবার এই ধসের ঘটনা ঘটে। গত শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নিহতের সঠিক সংখ্যা নিশ্চিত করা না গেলেও প্রাদেশিক প্রশাসনের এক উপদেষ্টা জানিয়েছেন, নিশ্চিত মৃতের সংখ্যা অন্তত ২২৭ জন। নিহতদের মধ্যে খনি শ্রমিক ছাড়াও শিশু ও বাজারে কাজ করা নারীরাও রয়েছেন। অনেককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। রুবায়া খনি থেকে বিশ্বের প্রায় ১৫ শতাংশ কোলটান সরবরাহ করা হয়। এই খনিজ থেকে ট্যান্টালাম তৈরি করা হয়, যা মোবাইল ফোন, কম্পিউটার, মহাকাশ প্রযুক্তি এবং গ্যাস টারবাইন তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। খনিটিতে স্থানীয় মানুষ প্রতিদিন কয়েক ডলারের বিনিময়ে খনন কাজ করেন। ২০২৪ সাল থেকে খনিটি এম-২৩ বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে। জাতিসংঘের অভিযোগ, এম-২৩ এই খনির সম্পদ লুট করে তাদের বিদ্রোহী তৎপরতার অর্থ জোগাচ্ছে, যা প্রতিবেশী রুয়ান্ডার সরকারের সমর্থনে পরিচালিত। তবে, রুয়ান্ডা এই অভিযোগ অস্বীকার করেছে। ভারী অস্ত্রধারী এম-২৩ বিদ্রোহীরা গত বছর আকস্মিক অভিযানে পূর্ব কঙ্গোর আরও বিস্তীর্ণ খনিজসমৃদ্ধ এলাকা দখল করে নেয়। তারা রাজধানী কিনশাসার সরকার উৎখাত এবং কঙ্গোর তুতসি সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে লড়াই করছে এ বিদ্রোহী গোষ্ঠীটি। সূত্র: আল-জাজিরা


এই বিভাগের আরো খবর