সর্বশেষ :
রাশিয়ার মস্কোতে ২০০ বছরের ইতিহাসে সর্বোচ্চ তুষারপাত কঙ্গোর কোলটান খনি ধসে দুই শতাধিক নিহত লেবাননের বিভিন্ন গ্রামে ইসরায়েলি বাহিনীর বিমান হামলা যুক্তরাষ্ট্র ইসরায়েলকে ৩০টি অ্যাপাচি হেলিকপ্টার দিচ্ছে ৬৫ হাজার অস্থায়ী কর্মীভিসা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র মিয়ানমারে নির্বাচনকালে জান্তার বিমান হামলা যুক্তরাষ্ট্রে সাময়িকভাবে ফের শাটডাউন শুরু নির্বাচনী প্রচারণায় ব্যানার ব্যবহারে কড়াকড়ি, পোস্টার পুরোপুরি নিষিদ্ধ করল ইসি ভোটে উপস্থিতি ছাড়াবে ৫৫ শতাংশ, বিচ্ছিন্ন সহিংসতার আশঙ্কা পররাষ্ট্র উপদেষ্টার আইন প্রয়োগে সবাইকে সমানভাবে ট্রিট করতে হবে: ইসি সানাউল্লাহ
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

কারানের হ্যাটট্রিকে জয় দিয়ে সিরিজ শুরু করলো ইংলিশরা

প্রতিনিধি: / ৫ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

পাল্লেকেলেতে বৃষ্টিবিঘ্নিত প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের যৌথ বোলিং পারফরম্যান্সে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড। হ্যাটট্রিক করে ম্যাচের নায়ক ছিলেন স্যাম কারান। ১৬তম ওভারে কারান পরপর দাসুন শানাকা, মহেশ থিকসানা ও পাতিরানাকে আউট করেন। নির্ধারিত ১৭ ওভারের ম্যাচে শ্রীলঙ্কা থামে ১৩৩ রানে। ইংল্যান্ডের বোলিংয়ে কারানের পাশাপাশি উজ্জ্বল ছিলেন আদিল রশিদও। লেগস্পিনার রশিদ তিনটি গুরুত্বপূর্ণ উইকেট নেন। লিয়াম ডসন ও জেমি ওভারটন দুটি করে উইকেট শিকার করেন। দীর্ঘ বিরতির পর দলে ফেরা জোফরা আর্চার উইকেট না পেলেও নিয়ন্ত্রিত বোলিং করেন। শ্রীলঙ্কা শুরুটা ভালো করলেও মাঝের ওভারগুলোতে ধস নামে। একসময় ৭৬ রানে ১ উইকেট থাকলেও দ্রুত ১০০ রানে ৬ উইকেট হারায় তারা। শেষ পর্যন্ত শেষ ৯ উইকেট পড়ে যায় মাত্র ৫৭ রানের মধ্যে। জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড আক্রমণাত্মক সূচনা করে। ফিল সল্ট ৩৫ বলে অপরাজিত ৪৬ রান করে ইনিংসের ভিত গড়ে দেন। ১৫ ওভার শেষে বৃষ্টি নামলে ডিএলএস পদ্ধতিতে এগিয়ে থাকায় ম্যাচ ও সিরিজের প্রথম লড়াই জিতে নেয় ইংল্যান্ড।


এই বিভাগের আরো খবর