সর্বশেষ :
ফকিরহাটে রেলওয়ের জমি দখল করে ২৫ বছর চাঁদাবাজি, বৈধ লাইসেন্সধারী ব্যবসায়ীকে উচ্ছেদের হুমকি বাগেরহাটে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা ও রেলি  বাগেরহাটে ডোবা থেকে নিখোঁজের ৫ দিন পর নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তারেক রহমানের বিরুদ্ধে এনসিপির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা: রিজভী

প্রতিনিধি: / ৩৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত শেষে বললেন, “বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) করা নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, এটাকে হাইপার প্রোপাগান্ডার অংশ।”

রুহুল কবির রিজভী বলেন, “রাজনীতি না করেও শুধু জিয়া পরিবারের সদস্য হওয়ায় আরাফাত রহমান কোকো নিপীড়নের শিকার হয়েছেন। ওয়ান ইলেভেন এবং আওয়ামী লীগ সরকারের শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে মারা যান কোকো।”

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “শান্তিতে কেউ নিজ গৃহে বসবাস করতে পারেনি। বেইনসাফির ফল হিসেবেই ৫ আগস্ট দেশ ছেড়ে চলে যেতে হয়েছে শেখ হাসিনাকে।”

‘নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমান উত্তরবঙ্গের সফর স্থগিত করেছিলেন। ইসির নিয়ম অনুসারে প্রচারণা চালাচ্ছেন বিএনপির চেয়ারম্যান। তার বক্তব্য প্রশংসিত হচ্ছে। জনগণকে বিভ্রান্ত করতে প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে’-যোগ করেন তিনি।

উল্লেখ্য, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ।


এই বিভাগের আরো খবর