সর্বশেষ :
মোরেলগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে ঘের দখলের অভিযোগটি  সত্য নয়  ভিক্ষে করে চলা বিধবা মোমেনার শেষ সম্বলও আগুনে পুড়ে  ছাই, খোলা আকাশের নিচে পরিবার মার্কিন স্থলবাহিনীর অপেক্ষায় আছি আমরা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েলের রাজধানী ব্রয়লার বাজারে আগুন, স্বস্তি নেই সবজিতেও ফেব্রুয়ারিতেই সড়ক দূর্ঘটনায় ৪৪৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ রাষ্ট্রপতি ব্যক্তি প্রতিষ্ঠান নয়—সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউক্যাসলের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ ম্যানইউর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দাপুটে জয় পেলো মেয়েরা

প্রতিনিধি: / ৬০ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশ দাপট দেখাল। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ব্যাটে-বলে দারুণ নৈপুণ্য দেখিয়ে ২১ রানে ম্যাচটি জিতেছে তারা। আগে ব্যাট করে শারমীন আক্তারের ৬৩ রানের ইনিংসে বাংলাদেশ দেড়শ পার করে। ৩৯ বলে ৮ চার ও এক ছক্কা ছিল তার। তারপর রান তাড়া করতে দিয়ে যুক্তরাষ্ট্রকে চাপে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ করেছিল ১৫৯ রান। সোবহানা মোস্তারি দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে মাহি মাধবন সর্বোচ্চ তিন উইকেট নিয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে ৪২ রানে ওপেনিং জুটি ভাঙার পর ধসের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। রিতু মনি টপ অর্ডারে ও নাহিদা আক্তার মিডল অর্ডারে ধস নামান। দলটির পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন চেতনা পাগিদিয়ালা। ৩৩ রান আসে রিতুর ব্যাট থেকে। আরেক ওপেনার দিশা ঢিঙ্গরা ২৩ রানে আউট হন। নাহিদা চার ওভারে ২৪ রান দিয়ে চার উইকেট নেন। রিতু মনি ৩ উইকেট পান সমান রান দিয়ে। ৯ উইকেটে ১৩৭ রানে থামে যুক্তরাষ্ট্র।


এই বিভাগের আরো খবর