সর্বশেষ :
ভিক্ষে করে চলা বিধবা মোমেনার শেষ সম্বলও আগুনে পুড়ে  ছাই, খোলা আকাশের নিচে পরিবার মার্কিন স্থলবাহিনীর অপেক্ষায় আছি আমরা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েলের রাজধানী ব্রয়লার বাজারে আগুন, স্বস্তি নেই সবজিতেও ফেব্রুয়ারিতেই সড়ক দূর্ঘটনায় ৪৪৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ রাষ্ট্রপতি ব্যক্তি প্রতিষ্ঠান নয়—সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউক্যাসলের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ ম্যানইউর পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লেভান্তেকে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললো রিয়াল

প্রতিনিধি: / ২২ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

অস্থির এক সপ্তাহের ইতি টেনেছে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচে ২-০ ব্যবধানে হারিয়েছে অবনমনের ঝুঁকিতে থাকা লেভান্তেকে। গত শনিবার রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে দ্বিতীয়ার্ধে কিলিয়ান এমবাপে ও রাউল আসেনসিওর গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা। নতুন কোচ আলভালো আরবেলোয়ার অধীনে প্রথম জয়ের দেখা পেল স্বাগতিকরা। দুই ম্যাচ হারার পর লেভান্তের বিপক্ষে গোলের দেখা না পাওয়ায় শুনতে হয়েছিল দুয়ো। সেই চাপ সামাল দিয়ে ৫৮ মিনিটে গ্যালারিকে শান্ত করেন এমবাপে। বঙ্রে ভেতর ডেলা ফাউল করেন ফরাসি তারকাকে। স্পটকিক থেকে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি চলমান লিগে গোলসংখ্যা ১৯ করেন তিনি। ৭ মিনিট পর রিয়াল মাদ্রিদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন আসেনসিও। আর্দা গুলেরের কর্নার থেকে হেডে গোল করে ব্যবধান বাড়ান তিনি ৬৫ মিনিটে। এই জয়ে ২০ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে লা লিগার দ্বিতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। তবে বার্সেলোনা একটি ম্যাচ কম খেলেছে। অন্যদিকে, লেভান্তে ১৪ পয়েন্ট নিয়ে ১৯তম স্থানে রয়েছে।


এই বিভাগের আরো খবর