সর্বশেষ :
ভিক্ষে করে চলা বিধবা মোমেনার শেষ সম্বলও আগুনে পুড়ে  ছাই, খোলা আকাশের নিচে পরিবার মার্কিন স্থলবাহিনীর অপেক্ষায় আছি আমরা: ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইসরায়েলের রাজধানী ব্রয়লার বাজারে আগুন, স্বস্তি নেই সবজিতেও ফেব্রুয়ারিতেই সড়ক দূর্ঘটনায় ৪৪৭ জন নিহত: যাত্রী কল্যাণ সমিতি গণতন্ত্রের ধারায় ফিরেছে বাংলাদেশ: রাষ্ট্রপতি সাবেক উপদেষ্টা রিজওয়ানা ও খলিলুরকে গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ রাষ্ট্রপতি ব্যক্তি প্রতিষ্ঠান নয়—সংসদ অধিবেশনে ভাষণ দেওয়ার বিধান আছে: স্বরাষ্ট্রমন্ত্রী নিউক্যাসলের বিপক্ষেও অসহায় আত্মসমর্পণ ম্যানইউর পাকিস্তান সিরিজেও ফেরা হচ্ছে না সাকিবের
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভিসা প্রক্রিয়ায় আইসিসি হস্তক্ষেপ

প্রতিনিধি: / ২৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১৯ জানুয়ারী, ২০২৬

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাকিস্তানি বংশোদ্ভূত ৪২ জন খেলোয়াড় ও কর্মকর্তার ভিসা প্রক্রিয়া সহজ করতে আইসিসি সরাসরি হস্তক্ষেপ করেছে। ইংল্যান্ড স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারদের মধ্যে রয়েছেন স্পিনার আদিল রশিদ, রেহান আহমেদ ও পেসার সাকিব মাহমুদ। এছাড়া যুক্তরাষ্ট্রের হয়ে প্রতিনিধিত্ব করবেন আলী খান ও শায়ান জাহাঙ্গীর এবং নেদারল্যান্ডসের রয়েছে জুলফিকার সাকিব। পিটিআই জানতে পেরেছে যে, ইংল্যান্ডের খেলোয়াড় রশিদ, রেহান এবং সাকিবের ভিসা ইতিমধ্যেই অনুমোদিত হয়েছে। নেদারল্যান্ডস স্কোয়াডের সদস্যরাও তাদের ভিসা পেয়েছেন। কানাডার স্টাফ মেম্বার শাহ সেলিম জাফরকেও ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, মার্কিন যুক্তরাষ্ট্র, ইতালি ও কানাডা দলের অন্তর্ভুক্ত পাকিস্তানি জাতীয়তা বা বংশোদ্ভূত খেলোয়াড় ও কর্মকর্তাদের ভিসার ব্যবস্থা করার কাজ চলছে। আগামী সপ্তাহের শুরুতে এই দলগুলোর ভিসা অ্যাপয়েন্টমেন্টের তারিখ নির্ধারিত হয়েছে। প্রক্রিয়াটি এখন শেষ পর্যায়ে রয়েছে বলে আভাস পাওয়া যাচ্ছে। অংশগ্রহণকারীদের ভিসা ইস্যু করার শেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে ৩১ জানুয়ারি। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বিভিন্ন মহাদেশের একাধিক শহরে অবস্থিত ভারতীয় হাই কমিশনগুলোর সাথে নিরবচ্ছিন্ন যোগাযোগ রক্ষা করছে। তাদের লক্ষ্য হলো কোনো প্রকার পদ্ধতিগত বিলম্ব ছাড়াই দ্রুত ভিসা নিশ্চিত করা। সাধারণত পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তিদের ভারতীয় ভিসার ক্ষেত্রে অধিকতর যাচাই-বাছাই করা হয় এবং প্রক্রিয়াকরণে স্বাভাবিকের চেয়ে বেশি সময় লাগে। তাই শেষ মুহূর্তের জটিলতা এড়াতে আইসিসি আগেভাগেই এই পদক্ষেপ নিয়েছে। ভিসা সহজতর প্রক্রিয়া পরিকল্পনা মাফিক হচ্ছে। আইসিসি আশাবাদী যে, লজিস্টিক বা যাতায়াত সংক্রান্ত সব কাজ সম্পন্ন করে আগামী ৭ ফেব্রুয়ারি টুর্নামেন্ট শুরুর আগেই সব দল পূর্ণ প্রস্তুতি নিতে পারবে।


এই বিভাগের আরো খবর