সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

এবার যুক্তরাষ্ট্রের ক্রিকেটারকে ভিসা দিতে নারাজ ভারত

প্রতিনিধি: / ৫৮ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন আলি খান। এবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের হয়ে খেলার সম্ভাবনা ছিল তার। তবে ভারত তার ভিসা বাতিল করায় এই আসরে আর খেলা হচ্ছে না পাকিস্তানি বংশোদ্ভূত এই পেসার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ভারতের ভিসা বাতিলের তথ্য নিশ্চিত করেছেন আলি খান। ভিসা বাতিলের তথ্য জানিয়ে অনেকটা মজা করেই এই পেসার লিখেছেন, ‘ভারতের ভিসা পাইনি, তবে জেতার জন্য কেএফসি আছে।’ শুধুই আলি খান নন, একই সমস্যায় পড়েছেন দেশটির আরো তিন ক্রিকেটার। যুক্তরাষ্ট্রের ক্রিকেট বোর্ডের সূত্রের বরাত দিয়ে স্থানীয় ক্রীড়া সাংবাদিক পিটার ডেলা জানিয়েছেন, আলি খান ছাড়াও শায়ান জাহাঙ্গীর, এহসান আদিল ও মোহাম্মদ মহসিন আছেন এই তালিকায়। যুক্তরাষ্ট্র ছাড়াও আরো কয়েকটি দেশের বিশ্বকাপ স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার আছেন। তাদেরও ভিসা পেতে সমস্যায় পড়েতে হচ্ছে। জানা গেছে ওমান, সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতে পাকিস্তানি বংশোদ্ভূত একাধিক ক্রিকেটার রয়েছে। সংশ্লিষ্ট বোর্ডগুলো বিষয়টি জানিয়ে ইতোমধ্যে আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েছে। তবে এখনও কোনো সমাধান বা আনুষ্ঠানিক জবাব পায়নি তারা।


এই বিভাগের আরো খবর