সর্বশেষ :
আজ রাতে ইরানে সবচেয়ে ‘বৃহত্তম বোমাবর্ষণ’ হবে-হুঁশিয়ারি মার্কিন অর্থমন্ত্রীর ইরানের জাহাজ থেকে ২০৮ জনকে জীবিত উদ্ধার করল শ্রীলঙ্কা ইরানের হামলায় ৩০ কোটি ডলারের যুক্তরাষ্ট্রের মিসাইল রাডার ধ্বংস সংসদের খারাপ সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে চায় বিএনপি: স্বরাষ্ট্রমন্ত্রী রাজধানীতে শুক্রবার রাতেই সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ ৪ জনের মৃত্যু ৮ মার্চ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ৬ রুটের ফ্লাইট বাতিল: বিমান উপ-নির্বাচন: ১৬ মার্চ থেকে প্রচারণায় নামছেন প্রার্থীরা গ্রেপ্তারের খবর আসতেই ইন্টারনেট থেকে বিদায় নিলেন ব্রিটনি অস্কারে উপস্থাপক হিসেবে নাম লেখালেন প্রিয়াঙ্কা ৬৬ বছর বয়সে ফের মা হতে চলেছেন নীনা গুপ্তা?
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভলফসবুর্গের জালে বায়ার্নের গোল বন্যা

প্রতিনিধি: / ৩০ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬

শীতকালীন বিরতির পর বুন্দেসলিগায় ফিরেই শক্তির জানান দিলো বায়ার্ন মিউনিখ। গত রোববার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ভিএফএল ভলফসবুর্গকে ৮-১ গোলে বিধ্বস্ত করে লিগ টেবিলের শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করলো বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচে দুটি আত্মঘাতী গোলের পাশাপাশি ম্যাচসেরা মাইকেল অলিসে জোড়া গোল করে জয়ের নায়ক বনে যান। ম্যাচের শুরুতেই এগিয়ে যায় বায়ার্ন। পঞ্চম মিনিটে লুইস দিয়াজের কাটব্যাক থেকে বল নিজেদের জালে জড়িয়ে দেন ভলফসবুর্গ ডিফেন্ডার কিলিয়ান ফিশার। এটি ছিল টানা তিন ম্যাচে ভলফসবুর্গের আত্মঘাতী গোল, যা বুন্দেসলিগায় নতুন রেকর্ড। তবে ১৩ মিনিটে দজেনান পেইচিনোভিচের গোলে সমতায় ফেরে সফরকারীরা। ৩০ মিনিটে অলিসের ক্রস থেকে হেডে গোল করে বায়ার্নকে আবারও এগিয়ে দেন লুইস দিয়াজ। বিরতির আগে বাঁকানো শটে নিজের অষ্টম লিগ গোলটি করেন অলিসে। দ্বিতীয়ার্ধের শুরুতে মরিটজ ইয়েনজের আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ে। এরপর বদলি রাফায়েল গুয়েরেইরো ও লিগের সর্বোচ্চ গোলদাতা হ্যারি কেইনের জোড়া আঘাতে মাত্র ৮০ সেকেন্ডে ম্যাচ কার্যত শেষ হয়ে যায়। ৭৬ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে অলিসে দুর্দান্ত পারফরম্যান্সে সিলমোহর বসান। শেষদিকে বদলি লিওন গোরেতজকার গোলে বায়ার্নের সবচেয়ে বড় জয় নিশ্চিত হয়। এই জয়ে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা বায়ার্ন দ্বিতীয় স্থানে থাকা বরুসিয়া ডর্টমুন্ডের চেয়ে ১১ পয়েন্টে এগিয়ে রইল।


এই বিভাগের আরো খবর