সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার নিরাপত্তা প্রধান লারিজানি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা ইরানের
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সরিষা ক্ষেতে চলছে ‘দম’-এর শুটিং

প্রতিনিধি: / ৩৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

অভিনয় দক্ষতা দিয়ে দুই বাংলায় জায়গা করে নিয়েছেন চঞ্চল চৌধুরী। সেই ধারাবাহিকতায় রেদওয়ান রনির ‘দম’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এরমধ্যে দেশে বাইরে সিনেমাটির শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। কাজাখস্তানে শুটিং দিয়ে শুরু হয় ছবির দৃশ্যায়নের কাজ। একটু বিশ্রাম নিয়ে গত ৩ জানুয়ারি থেকে পাবনায় দ্বিতীয় ধাপের শুটিং শুরু হয়েছে ছবিটির। সেখানে আছেন চঞ্চল। জানা গেছে, ‘দম’ শুটিং আগামী বৃহস্পতিবার পর্যন্ত চলবে। এই শুটিংয়ে অংশ নিতে চঞ্চল চৌধুরীও পৌঁছে গেছেন। সেখান থেকে গতকাল রোববার ফেসবুকে একটা সরিষা ক্ষেতের ছবি পোস্ট করেন। সঙ্গে ক্যাপশন লিখেছেন, ‘গ্রামের নাম অষ্টমনিষাৃৃ হলুদ সরিষা ক্ষেত, শীতের সকালে এখানে একটু ‘দম’ নিচ্ছি।’ ‘দম’ সিনেমার মাধ্যমে বেশ কয়েক বছর পর চলচ্চিত্র পরিচালনায় ফিরছেন রেদওয়ান রনি। তার ভাষায়, ‘সত্য ঘটনার অনুপ্রেরণায় তৈরি হচ্ছে সিনেমার কাহিনি। এতে থাকবে সারভাইভাল ড্রামা। এটি একজন সাধারণ মানুষের জ্বলে ওঠার গল্প। চরিত্রটির মধ্যে এমন এক শক্তি আছে যা শুধু আমাকে নয় দর্শকদের জীবনেও অনুপ্রেরণা দেবে।’ ২০২৩ সালের ডিসেম্বরে ‘দম’ সিনেমার ঘোষণা আসে। তখনই জানা যায়, এতে অভিনয় করবেন চঞ্চল চৌধুরী। পরে যুক্ত হন আফরান নিশো ও পূজা চেরী। সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালের রোজার ঈদে মুক্তি পাবে ‘দম’।


এই বিভাগের আরো খবর