Dhaka ০২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • Update Time : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
  • ৫০ Time View

পাইকগাছা ( খুলনা )  প্রতিনিধিঃ খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা বাজার সংলগ্ন ফুলতলা খেয়া ঘাটে কপোতাক্ষ নদ থেকে ভাসমান অবস্থায় একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৭টার দিকে স্থানীয়রা আগড়ঘাটা ফুলতলা খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রলারের গায়ে ভাসমান অবস্থায় মরদেহটি আটকে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

জানাগেছে অজ্ঞাত মরদেহটটি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের মুনছুর গাজীর ছেলে রবিউল ইসলাম (৪৮) ওরফে সেদু। তিনি দীর্ঘদিন ধরে মৃগি রোগে আক্রান্ত ছিলেন।

গদাইপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ খোরশেদুজ্জামান বলেন, গত ৬ জানুয়ারি রবিউল পার্শ্ববর্তী সাতক্ষীরা জেলার তালা উপজেলার জেটুয়া গ্রামে তার নানার বাড়ি থেকে ফেরার সময় পথিমধ্যে মাহমুদকাটি বালিয়া খেয়াঘাট পৌঁছে নদী পার হওয়ার সময় হঠাৎ মৃগি রোগে আক্রান্ত হয়ে তিনি নৌকা থেকে নদীতে পড়ে যায়। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

পাইকগাছা নৌ-পুলিশ ফাঁড়ির এস আই রবিউল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করেছি। সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ চলছে। মরদেহের পরিবারের সদস্যরা এসে তার পরিচয় শনাক্ত করেছেন।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রাত হয়ে যাওয়ায় প্রথম দিনের তল্লাশি কার্যক্রম স্থগিত করা হয়। বুধবার সকালে আবারও ডুবুরি দল নদে তল্লাশি চালায়। দুপুর পর্যন্ত তল্লাশি অব্যাহত থাকলেও কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

Tag :
About Author Information

জনপ্রিয়

পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে যুবকের মরদেহ উদ্ধার

Update Time : ১১:৫০:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬