সর্বশেষ :
নিজের বুকে গুলি চালিয়ে আত্মহত্যা করলো কোস্টগার্ড সদস্য বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইসির অনুরোধে স্থগিত তারেক রহমানের উত্তরাঞ্চল সফর

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের অনুরোধে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে রাজধানীর গুলশানে বিএনপির কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব জানান, ১১ জানুয়ারি থেকে তারেক রহমানের উত্তরাঞ্চলের কয়েকটি জেলা সফরের কর্মসূচি নির্ধারিত ছিল। জাতীয় নেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানী, ২০২৪ সালের ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের কবর জিয়ারত এবং কিছু পারিবারিক দায়িত্ব পালনের অংশ হিসেবে এই সফরের পরিকল্পনা করা হয়েছিল। তবে নির্বাচন কমিশনের অনুরোধে কর্মসূচি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

সফর ঘিরে রাজনৈতিক প্রেক্ষাপট ব্যাখ্যা করতে গিয়ে মির্জা ফখরুল বলেন, “আপনারা সবাই খুব ভালো করে জানেন যে দেশের যে নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সে নির্বাচনকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য ও বানচাল করার জন্য একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত করছে।”

নির্বাচনী পরিবেশ নষ্ট করতে ধারাবাহিক সহিংসতার অভিযোগ তুলে বিএনপির মহাসচিব বলেন, ইতোমধ্যে ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে। একইভাবে বিভিন্ন জায়গায় রাজনৈতিক দলের নেতাদের, বিশেষ করে বিএনপির কয়েকজন নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। কয়েক দিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মুছাব্বিরকেও গুলি করে হত্যা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

এসব ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তিনি সতর্ক করে বলেন, এ ধরনের সহিংসতা চলতে থাকলে দেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ বজায় রাখা সম্ভব হবে না।

দলীয় সূত্র জানায়, জাতীয় স্থায়ী কমিটির ওই জরুরি বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং দলীয় সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হয়েছে। বিএনপি নেতাদের আশঙ্কা, নির্বাচনের আগে সহিংসতা ও অস্থিতিশীলতা বাড়লে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে।


এই বিভাগের আরো খবর