Dhaka ০৫:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

  • Reporter Name
  • Update Time : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬
  • ৮৫ Time View

বিদেশ : ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরান একজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে বলে শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশটির বিচার বিভাগ সংশ্লিষ্ট গণমাধ্যম মিজান জানিয়েছে। মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ব্যক্তির নাম আলি আরদেস্তানি বলেও গতকাল বুধবার তাদের প্রতিবেদনে জানানো হয়েছে। ইসরায়েলের সঙ্গে কয়েক দশকের ছায়াযুদ্ধে আটকে পড়া ইরান ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে যোগসাজশ এবং ইরানে মোসাদের কার্যক্রমে সহযোগিতার দায়ে অসংখ্য মানুষের মৃত্যুদণ্ড কার্যকর করেছে। “দেশের সংবেদনশীল তথ্য সরবরাহ করে মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির অপরাধে আলি আরদেস্তানিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, সুপ্রিম কোর্টের অনুমোদন ও সব আইনি প্রক্রিয়া শেষে তা কার্যকর করা হয়েছে,” মিজানের প্রতিবেদনে এমনটা বলা হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সামপ্রতিক বছরগুলোতে ইরান ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে মৃত্যুদণ্ড কার্যকরের হার বাড়িয়েছে। গত বছরের জুনে ইরান-ইসরায়েল সংঘাত ও ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে মার্কিন হামলার পর এখন প্রায় প্রতি মাসেই এ ধরনের মৃত্যুদণ্ড কার্যকরের খবর পাওয়া যাচ্ছে। ইরানে এখন শাসকগোষ্ঠীর বিরুদ্ধে তুমুল আন্দোলনও চলছে। সামপ্রতিক অস্থিরতায় দেশটিতে কয়েক ডজন মানুষের মৃত্যুরও খবর পাওয়া গেছে।

Tag :
About Author Information

জনপ্রিয়

মোরেলগঞ্জে আগুন, ৩০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে একজনের মৃত্যুদণ্ড কার্যকর

Update Time : ১০:০৯:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬