সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লিফট দুর্ঘটনায় মারা গেছে কেজিএফ পরিচালকের চার বছরের ছেলে

প্রতিনিধি: / ৩৪ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: দক্ষিণী জনপ্রিয় সিনেমা কেজিএফ-এর সহ-পরিচালক কীর্তন নাদাগৌড়ার ৪ বছরের ছেলে মারা গেছেন লিফট দুর্ঘটনায়। মর্মান্তিক লিফট দুর্ঘটনায় এই মৃত্যু শোবিজে শোকের ছায়া নেমে এসেছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, সম্প্রতি কীর্তনের ছেলে চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া মা-বাবার অজান্তেই লিফটে খেলতে ঢ়ুকে পড়েছিলেন। লিফটের যান্ত্রিক ত্রুটির কারণে তা হঠাৎ নিচে পড়ে যায়। উদ্ধারকাজ দ্রুত শুরু করা হলেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।
এ ঘটনায় রাজনীতিক ও অভিনেতা পবন কল্যাণ শোকপ্রকাশ করে বলেন, ‘পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের অকালমৃত্যু আমাদের সকলের জন্য মর্মান্তিক। এই ক্ষতি সামলানোর শক্তি ঈশ্বর দিক কীর্তন ও তার স্ত্রীর জন্য।’
কীর্তন নাদাগৌড়া ‘কেজিএফ’ সিনেমার সহ-পরিচালক হিসেবে দক্ষিণী সিনেমা জগতে পরিচিত। বহু দিন ধরে তিনি কন্নড় সিনেমার নির্দেশনা বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন এবং প্রশান্ত নীলের সঙ্গে ‘কেজিএফ’, ‘সালার’-এর মতো ছবিতে সহ-পরিচালকের দায়িত্ব পালন করেছেন।


এই বিভাগের আরো খবর