সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

ফের আইনি ঝামেলার মুখে শিল্পা শেঠি

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির সময়টা মোটেও ভালো যাচ্ছে না। একের পর এক বিতর্ক যেন পিছু ছাড়ছে না তার। এবার নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে বড় ধরনের আইনি ঝামেলার মুখে পড়েছেন এই গ্ল্যামার কন্যা। বেঙ্গালুরুতে শিল্পার মালিকানাধীন রেস্টুরেন্ট ‘বা-্তয়িান’-এর বিরুদ্ধে সম্প্রতি এফআইআর দায়ের করেছে কর্ণাটক পুলিশ। ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবদেন বলা হয়, গত ১১ ডিসেম্বর নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও রে-্তােরাঁটি খোলা রাখা হয়েছিল। গভীর রাত পর্যন্ত সেখানে উচ্চ শব্দে গান-বাজনা এবং নাচ-গান চলার অভিযোগ উঠেছে। আইন অমান্য করে এমন উদযাপনের খবর পাওয়ামাত্রই কঠোর অব-’ানে যায় পুলিশ। এই ঘটনায় বেঙ্গালুরুর কিউবান পার্ক থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের জন্য রেস্টুরেন্টের ম্যানেজারকে তলব করা হয়েছে। তবে কেবল সময় অতিক্রম নয়, ‘বা-্তয়িান’ নিয়ে বিতর্কের শুরু গত সপ্তাহ থেকে। বিগ বসের প্রাক্তন বিজয়ী সত্য ওই রেস্টুরেন্টে ডিনার করতে গেলে বিল পরিশোধ নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে তুঘলকি কাণ্ড ঘটে। বচসার সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়ে রেস্টুরেন্টে কর্তৃপক্ষ। সেই রেশ কাটতে না কাটতেই এবার পুলিশের মামলায় নতুন করে আলোচনায় এলেন শিল্পা। ব্যক্তিগত জীবন ও ব্যবসা নিয়ে বারবার এমন হোঁচট খাওয়ায় বেশ বিব্রত এই অভিনেত্রী। যদিও এই আইনি জটিলতা নিয়ে এখন পর্যন্ত শিল্পা শেঠির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।


এই বিভাগের আরো খবর