সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

পুষ্পা টু’র রেকর্ড ভাঙল ‘ধুরন্ধর’

প্রতিনিধি: / ৪৬ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:বলিউড অভিনেতা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ভারতের বঙ্ অফিসে নতুন রেকর্ড তৈরি করেছে। মুক্তির দ্বিতীয় গত রোববারে সিনেমাটি আয়ের দিক থেকে দক্ষিণ ভারতীয় সুপারস্টার আল্লু অর্জুনের ব্লকবাস্টার ছবি ‘পুষ্পা টু’-এর দ্বিতীয় সপ্তাহের রেকর্ড ভেঙে দিয়েছে। যেমন, বঙ্ অফিসে আল্লু অর্জুনের ছবি পুষ্পা টু’র সংগ্রহের কথা বলতে গেলে, দ্বিতীয় রোববার সিনেমাটি ৫৪ কোটি টাকার ব্যবসা করেছিল। একই দিনে আদিত্য ধর পরিচালিত ‘ধুরন্ধর’ সিনেমাটি ৫৮ কোটি টাকার ব্যবসা করে এই রেকর্ডটি ভেঙেছে। পুষ্পার সিক্যুেয়ল মুক্তির পর সালমান খান ও আমির খানের মতো বড় সুপারস্টারের ছবি মুক্তি পেলেও এমন সফলতা পায়নি, যতটা সফল এখন রণবীর সিং। মুক্তির মাত্র ১০ দিনে ‘ধুরন্ধর’ ভারতে সর্বমোট ৩৫১ কোটি ৬১ রুপি আয় করেছে। সঞ্জয় দত্ত, অর্জুন রামপাল, অক্ষয় খান্না ও আর মাধবন অভিনীত এই সিনেমাটি দ্বিতীয় সপ্তাহান্তে মোট আয় করেছে প্রায় ১১১ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষকরা ধারণা করছেন, ভারতীয় বঙ্ অফিসে বড় কোনো নতুন সিনেমা মুক্তি না পাওয়ায় এটি বড়দিন ও নববর্ষের ছুটির পূর্ণ সুবিধা পাবে। এতে সিনেমাটি দ্রুত ৫০০ কোটি রুপির ক্লাবে প্রবেশ করতে পারে বলে তারা মনে করছেন।


এই বিভাগের আরো খবর