সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

হলিউডে আরও এক বিচ্ছেদ, সাত বছরের সংসারের ইতি টানলেন অ্যামি শুমার

প্রতিনিধি: / ৪৩ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫

বিনোদন: হলিউডে বিচ্ছেদের তালিকায় যুক্ত হলো আরও একটি পরিচিত নাম। সাত বছরের দাম্পত্য জীবনের ইতি টেনেছেন অভিনেত্রী ও কৌতুকশিল্পী অ্যামি শুমার ও তাঁর স্বামী, পেশাদার শেফ ক্রিস ফিশার। গত শুক্রবার ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজেরাই এই বিচ্ছেদের খবর নিশ্চিত করেন অ্যামি শুমার। বিবৃতিতে অ্যামি শুমার জানান, তাদের বিচ্ছেদটি সৌহার্দপূর্ণ। ব্যক্তিগত সম্পর্কের সমাপ্তি হলেও ছয় বছর বয়সী ছেলে জিনকে একসঙ্গে লালন-পালন করাই এখন তাদের প্রধান অগ্রাধিকার। সন্তানকে ঘিরেই ভবিষ্যতের সম্পর্ক ও দায়িত্ব ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। ইনস্টাগ্রামে একসঙ্গে তোলা একটি ছবির ক্যাপশনে অ্যামি শুমার লেখেন, “ব্লা ব্লা ব্লাৃ সাত বছর পর ক্রিস আর আমি আমাদের বিয়ের ইতি টানার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি এবং আমাদের ছেলেকে বড় করে তোলার দিকেই মনোযোগ দেব। এই সময়ে আমাদের ব্যক্তিগত বিষয়টি সম্মান করার জন্য সবাইকে অনুরোধ করছি।” পোস্টটি প্রকাশের পরই ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অ্যামি শুমার ও ক্রিস ফিশারের সম্পর্কের শুরু ২০১৭ সালের শেষ দিকে। খুব অল্প সময়ের মধ্যেই সেই সম্পর্ক ঘনিষ্ঠতায় রূপ নেয়। এরপর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে ক্যালিফোর্নিয়ার মালিবুতে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তারা। তাদের বিয়ে সে সময় হলিউড অঙ্গনেও বেশ আলোচনার জন্ম দিয়েছিল। বিয়ের পরপরই জনপ্রিয় ‘টুডে’ অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে অ্যামি শুমার সম্পর্কের দ্রুত অগ্রগতির বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলেন। তিনি জানান, বিয়ের আগে প্রায় ছয় মাস তারা বন্ধু ছিলেন। রসিকতার সুরে তখন তিনি বলেছিলেন, “আমরা খুব দ্রুতই কাজে নেমে পড়েছিলাম।” দাম্পত্য জীবনের ইতি টানলেও একে অপরের প্রতি শ্রদ্ধা ও বন্ধুত্ব বজায় রাখার অঙ্গীকার করেছেন অ্যামি শুমার ও ক্রিস ফিশার। নতুন অধ্যায়ে পা রেখে দুজনই সন্তান ও পরিবারের স্বার্থকে সবার আগে রাখার সিদ্ধান্তে অটল রয়েছেন।


এই বিভাগের আরো খবর