Dhaka ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

  • Reporter Name
  • Update Time : ১২:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
  • ১২৫ Time View

সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা এক দফা দাবিতে শিক্ষা ভবনের সামনে অবস্থান কর্মসূচি অব্যাহত রেখেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনতরত শিক্ষার্থীরা। এছাড়া আলোচনা সাপেক্ষে পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত ঠিক করার কথাও বলছেন শিক্ষার্থীরা।

আসাদুজ্জামান নামের এক শিক্ষার্থী বলেন, “অধ্যাদেশ না দিলে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি যৌক্তিক, তাই তা মানতেই হবে।”

সোমবার শিক্ষা ভবনের পেছনের অংশে সাত কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে কর্মসূচি পালন করছেন দেড় থেকে দুইশ শিক্ষার্থী। তারা স্লোগানে স্লোগানে তাদের দাবির কথা তুলে ধরছেন।

শিক্ষার্থীরা বলছেন, আলোচনা সাপেক্ষে তারা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। তবে দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী নূর নবী ইসলাম বলেন, অবস্থান কর্মসূচি অব্যাহত রয়েছে। রাতেও আমরা এখানে অবস্থান করেছি। সরকারের সিদ্ধান্ত না পেলে আন্দোলন চালিয়ে যাব। আমরা ওপর থেকে সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত সরছি না।

এ বিষয়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা জানিয়েছেন, “রাতে শিক্ষা ভবনের সামনে তথা আবদুল গণি সড়কে অবস্থান করেছেন শিক্ষার্থীরা। আজ সকাল ১০টায় সাধারণ মানুষের ভোগান্তির কথা মাথায় রেখে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের চলে যেতে বলা হয়।”

Tag :
About Author Information

শিক্ষার্থীদের দাবি আদায় না হওয়া পযর্ন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি

Update Time : ১২:০১:৩৭ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫