সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

সমালোচনার কঠোর জবাব দিলেন কঙ্গনা রানাউত

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:দায়িত্ববান নাগরিক, আবার জনপ্রতিনিধি- দুই পরিচয়ে পরিচিত বলিউড তারকা কঙ্গনা রানাউত। কিন্তু সম্প্রতি তার দিকেই উঠেছে দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ। সামাজিক যোগাযোগমাধ্যমে রটে যায়, রাস্তা নোংরা করেছেন এই তারকা সাংসদ। বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে সমালোচনার ঝড়ও ওঠে। শেষপর্যন্ত নিজেই মুখ খুললেন কঙ্গনা। শেয়ার করলেন ছবি-সহ প্রমাণ, জানালেন আসল ঘটনা। ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায়, রাস্তার পাশে একটি টিকিয়া স্টলের সামনে দাঁড়িয়ে খাবার খাচ্ছেন কঙ্গনা। দোকানের সামনেই ডাস্টবিন পড়ে আছে, যা ছিল তার ঠিক পায়ের সামনে। দাবি করেছেন, খাওয়ার পর সেই ডাস্টবিনেই প্লেট ফেলেছেন তিনি। অথচ প্রচার করা হয়- তিনি নাকি রাস্তা নোংরা করেছেন। ছবিসহ পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘প্রচারিত খবরে যে তথ্য দেওয়া হয়েছে, তা সম্পূর্ণ ভুল। ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর প্রচার ছাড়া আর কিছুই নয়। সংবাদ প্রকাশের আগে অন্তত তথ্য যাচাই করুন।’ ‘গ্যাংস্টার’, ‘ফ্যাশন’ থেকে ‘রাজ ২’- একের পর এক ছবিতে অভিনয়ে দর্শককে মুগ্ধ করেছেন কঙ্গনা। পর্দায় সফলতা পেয়েই রাজনীতিতে নাম লেখান তিনি। ২০২৪ সালের ভারতের লোকসভা নির্বাচনে মাণ্ডি থেকে প্রায় ৭৫ হাজার ভোটে জয়ী হয়ে প্রথমবারেই সাংসদ হন। এখন প্রস্তুতি নিচ্ছেন হলিউড যাত্রার জন্য। ভৌতিক ঘরানার ছবি ‘ব্লেসড বি দ্য ইভিল’-প্রধান চরিত্রে দেখা যাবে তাকে। বিতর্ক আর কঙ্গনা- এমন তুলনা অনেকদিনের। স্পষ্টভাষী মন্তব্যে প্রায়ই শিরোনামে উঠে আসেন তিনি। এবারও সামাজিকমাধ্যমে সপাট জবাব দিয়ে নিন্দুকদের মুখ বন্ধ করে দিলেন এই ‘রণং দেহি’ অভিনেত্রী-সাংসদ।


এই বিভাগের আরো খবর