সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

গুঞ্জনে পানি ঢাললেন ইধিকা পাল

প্রতিনিধি: / ৫৩ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:টলিউডের তরুণ অভিনেত্রী ইধিকা পাল ‘প্রিয়তমা’ দিয়ে ঢালিউডে অভিষেকের পর দুই বাংলায় সমানভাবে আলোচনায়। শাকিব খানের বিপরীতে প্রথম সিনেমায় অভিনয় করে রীতিমতো উথাল-পাতাল ঝড় তুলেন। সম্প্রতি গুঞ্জন ছড়িয়েছে, সিয়াম আহমেদের সঙ্গে ‘রাক্ষস’ সিনেমায় জুটি বাঁধবেন ইধিকা পাল। তবে ইধিকা নিজেই এই গুঞ্জনে পানি ঢেলেছেন। ভারতীয় একটি গণমাধ্যমে স্পষ্টভাবে তিনি বলেন, “কীভাবে এই খবর ছড়াল তা জানি না। আমার কানেও এসেছে। কিন্তু সিয়ামের বিপরীতে অভিনয়ের কোনো কথা হয়নি আমার সঙ্গে। কোনো প্রস্তাবও পাইনি।” এদিকে ‘রাক্ষস’ সংশ্লিষ্ট একটি সূত্র বলছে, নির্মাতারা চোখ রেখেছেন কলকাতার উদীয়মান অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জির দিকে। সৃজিত মুখার্জির প্রেমিকা হিসেবে আলোচিত এই নায়িকার সঙ্গে নাকি নির্মাতাদের কথা এগোচ্ছে। ব্যাটে-বলে মিললে সিয়ামের বিপরীতে তাকেই দেখা যেতে পারে। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘রাক্ষস’ সিনেমায় প্রথমে সিয়ামের বিপরীতে অভিনয় করার কথা ছিল সাবিলা নূরের। কিন্তু ব্যক্তিগত কারণে তিনি সরে দাঁড়ালে নতুন নায়িকা খোঁজার যাত্রা শুরু হয়। সেই পথেই ইধিকার নাম ঘুরে বেড়ালেও শেষ পর্যন্ত বিষয়টি ‘শুধুই গুঞ্জন’ বলেই জানিয়ে দিলেন নায়িকা। চলচ্চিত্র-সংশ্লিষ্টদের বক্তব্য, সব ঠিক থাকলে ডিসেম্বর থেকেই শুরু হবে ‘রাক্ষস’ সিনেমার শুটিং।


এই বিভাগের আরো খবর