সর্বশেষ :
বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিটে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপন।। ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মুনাজাত ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে আক্রান্তের ভীড় আরও ৩৬ আসনে প্রার্থী চূড়ান্ত করলো বিএনপি, কোন আসনে কে? রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনের সাক্ষাৎ ১০ ডিসেম্বর রাজধানীতে ৫০ থানার ওসিকে বদলি ঢাকা বাতাস আজ ‘খুব অস্বাস্থ্যকর’, শীর্ষে রয়েছে.. বেগম জিয়ার লন্ডন যাত্রার তারিখ পরিবর্তন, রোববারে যাবেন মির্জাগঞ্জে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্টস্ সমিতির কমিটি গঠন,  সভাপতি জুয়েল, সম্পাদক মামুন চীনে আঘাত হেনেছে শক্তিশালী ভূমিকম্প
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

কৃষ্ণসাগরে ফের তেলের ট্যাঙ্কারে হামলা

প্রতিনিধি: / ৭ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

বিদেশ : কৃষ্ণসাগরে আরও একটি তেলের ট্যাঙ্কার হামলার শিকার হয়েছে। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সূর্যমুখী তেল বোঝাই জাহাজটি রাশিয়া থেকে জর্জিয়ায় যাচ্ছিল। গতকাল মঙ্গলবার হামলার এ তথ্য জানায় তুরস্কের মেরিটাইম অ্যাফেয়ার্স অধিদপ্তর। খবর বার্তা সংস্থা এএফপির। মেরিটাইম অ্যাফেয়ার্স অধিদপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এঙ্ েজানিয়েছে, আজ সকালে ‘মিডভোলগা ২’ নামের ট্যাঙ্কারে হামলা চালানো হয়েছে। উপকূল থেকে ৮০ নটিক্যাল মাইল দূরে হামলার ঘটনা ঘটে। ১৩ জন ক্রু সদস্য নিয়ে ট্যাঙ্কারটি রাশিয়া থেকে জর্জিয়া যাচ্ছিল। জাহাজে সূর্যমুখী তেল বোঝাই ছিল। জাহাজটির কর্মীরা নিরাপদ আছেন এবং কোনো সহায়তার অনুরোধ করা হয়নি বলেও জানানো হয়েছে। ড্রোন হামলার পর সোমবার তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এই ধরনের হামলাকে ‘উদ্বেগজনক উত্তেজনা’ বলে সমালোচনা করেছিলেন। তিনি বলেন, আমরা কোনও অবস্থাতেই এই আক্রমণগুলি মেনে নিতে পারি না, যা আমাদের অর্থনৈতিক অঞ্চলে নৌচলাচল, পরিবেশ এবং জীবনের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, ‘রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে সংঘাত স্পষ্টতই এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা কৃষ্ণসাগরে নৌচলাচলের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে।’

 


এই বিভাগের আরো খবর