সর্বশেষ :
বাগেরহাটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে হুমায়ুন কবির ও নজরুল ইসলামের প্যানেল ঘোষণা আরব আমিরাতে জাহাজে হামলা, ড্রোন প্রতিহত করার দাবি এবার ‘সবচেয়ে শক্তিশালী’ অভিযান শুরু করল ইরানের বিপ্লবী বাহিনী ইন্দোনেশিয়ায় আবর্জনার স্তূপ ধসে ৭ জনের প্রাণহানি নেতানিয়াহু নিহতের গুঞ্জন, ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের নতুন বার্তা ইরানের ২৮১ ক্ষেপণাস্ত্র-ড্রোন ভূপাতিতের দাবি বাহরাইনের চাপমুক্ত সহযোগিতার নিশ্চয়তা দিলে ইউরোপকে তেল-গ্যাস সরবরাহে প্রস্তুত রাশিয়া ‘আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং’: ট্রাম্প মধ্যপ্রাচ্যের যুদ্ধ: বিশ্বজুড়ে অর্থনৈতিক প্রভাব রেকর্ডের পঞ্চম উষ্ণতম ফেব্রুয়ারি, ইউরোপে অস্বাভাবিক বৃষ্টিপাত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

আইপিএল ছেড়ে পিএসএলে নাম লেখালেন ডু’প্লেসিস

প্রতিনিধি: / ৬১ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:আইপিএলের মিনি নিলামে নাম নিবন্ধন করেননি ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। সাবেক প্রোটিয়া অধিনায়ক ফ্যাফ ডু’প্লেসিসের পর ইংল্যান্ড তারকার গন্তব্যও পাকিস্তানের টি-টোয়েন্টি লিগ পিএসএলে। অন্যদিকে, আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার গ্লেন ম্যাঙ্ওয়েল। অবশ্য অজি অলরাউন্ডার পিএসএলে যাওয়া নিয়ে এখনো কিছু বলেননি। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছিলেন মঈন। যদিও আসন্ন মিনি নিলামের আগে তাকে ছেড়ে দিয়েছে শাহরুখ খানের দল। আগামী ১৬ ডিসেম্বর আবুধাবিতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে এবারের নিলামে নাম তালিকাভুক্ত করেননি মঈন আলি। ৩৮ বছর বয়সী এই অলরাউন্ডার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় লিখেছেন, ‘পাকিস্তানে খেলতে সব সময় দারুণ লাগে। এখানের ক্রিকেটের মান খুব ভালো। সমর্থকদের আবেগ আরও ভালো খেলে উদ্বুদ্ধ করে। ইনশাল্লাহ, আরেকটা দারুণ অভিজ্ঞতার জন্য তৈরি।’ প্রসঙ্গত, এর আগে ২০২০ ও ২০২১ মৌসুমে সাবেক চ্যাম্পিয়ন মুলতান সুলতান্সের হয়ে খেলেছিলেন মঈন আলি। এর আগে ডু প্লেসি আইপিএল থেকে নাম প্রত্যাহার করে সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছিলেন, ‘আইপিএলে ১৪ মৌসুমে খেলার পর, আমি এবারের নিলামে নিজের নাম না রাখার সিদ্ধান্ত নিয়েছি। এটি অনেক বড় সিদ্ধান্ত এবং পেছনে ফিরে তাকালে অনেক কৃতজ্ঞতা আসে। আমার ক্রিকেট ক্যারিয়ারের অনেক বড় অংশ হয়ে আছে এই লিগ। বিশ্বসেরা সতীর্থদের সঙ্গে এখানে খেলা, দারুণ সব ফ্র্যাঞ্চাইজি এবং আবেগপূর্ণ সমর্থকদের সামনে খেলতে পারার মতো বড় কিছু হয় না। আমি সৌভাগ্যবান।’ প্রায় কাছাকাছি সময়েই হবে ভারত ও পাকিস্তানের জনপ্রিয় দুই ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল-পিএসএল। ফলে চাইলেও ক্রিকেটারদের অনেকে দুটি প্রতিযোগিতায় অংশ নিতে পারেন না। আবার অর্থ-বিত্ত ও জৌলুসে এগিয়ে থাকা আইপিএলের জন্য পছন্দের সব ক্রিকেটারকে পায় না পিএসএলসহ অন্য টুর্নামেন্ট। তবে পাকিস্তানি লিগে দল ভারি হচ্ছে। এর নেপথ্যে একটা বড় কারণ হতে পারে আইপিএলে দল না পাওয়ার শঙ্কা।

 


এই বিভাগের আরো খবর