সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

এবারের নিলামে সবচেয়ে দামি ক্রিকেটার নাঈম শেখ

প্রতিনিধি: / ৫৭ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

খেলাধুলা:গত রোববার অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ প্রিমিয়ার (বিপিএল) লিগের নিলাম। ১২তম আসরকে সামনে রেখে দল গুছিয়ে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ১ কোটি ১০ লাখ টাকায় আসরে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন মোহাম্মদ নাঈম শেখ। এবারের নিলামে একমাত্র কোটিপতি তিনিই। তাকে দলে নিয়েছে চট্টগ্রাম রয়্যালস। কোটির কাছাকাছি দ্বিতীয় সর্বোচ্চ ৯২ লাখ টাকায় রংপুর রাইডার্সে তাওহিদ হৃদয়। জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়কও রংপুরে, তিনি পেয়েছেন তৃতীয় সর্বোচ্চ ৭০ লাখ। সমান ৬৮ লাখ টাকায় দল পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন ও তানজিম হাসান সাকিব। সাইফকে স্কোয়াডে অন্তর্ভূক্ত করেছে ঢাকা ক্যাপিটালস আর তানজিম রাজশাহী ওয়ারিয়র্সে। পঞ্চম সর্বোচ্চ ৫৬ লাখ টাকা পাবেন শামীম হোসেন পাটোয়ারি ও নাহিদ রানা ঢাকা ও রংপুরের কাছ থেকে। মোহাম্মদ মিঠুনও ভালো দাম পেয়েছেন। ৫২ লাখ টাকায় তিনি ঢাকায়। ষষ্ঠ সর্বোচ্চ পারিশ্রমিক তার। রাইজিং স্টার এশিয়া কাপে ৩৫ বলে সেঞ্চুরি করা হাবিবুর রহমান সোহানকে ৫০ লাখ টাকায় দলে ভিড়িয়েছে নোয়াখালী এঙ্প্রেস। তিনি আছেন দামি খেলোয়াড়ের তালিকায় সাতে। ৪৭ লাখ টাকায় খালেদ আহমেদ সিলেটে। ইয়াসির আলী ও আব্দুল গাফফার (রাজশাহী), শরিফুল ইসলাম (চট্টগ্রাম) তিনজনই ৪৪ লাখ করে পাবেন পারিশ্রমিক। দশম সর্বোচ্চ ৪২ লাখ টাকায় রংপুরে স্পিনার রাকিবুল হাসান। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর।


এই বিভাগের আরো খবর