সর্বশেষ :
নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল সঞ্চয়পত্রে পাঁচ লাখ পর্যন্ত মুনাফায় উৎসে কর ৫ শতাংশই ঢাকা-১১: নাহিদের রিট খারিজ, বিএনপির এম এ কাইয়ুমের নির্বাচনে বাধা নেই
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

লম্বা বিরতিতে যাচ্ছেন প্রভাস

প্রতিনিধি: / ৫২ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

বিনোদন:দক্ষিণী সুপারস্টার প্রভাসের এখন এক মুহূর্ত বিশ্রাম নেই। একের পর এক সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত তিনি। বর্তমানে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গার নতুন ছবি ‘স্পিরিট’র শুটিংয়ে দিন কাটছে তার। টানা কাজের চাপের মধ্যে নিজেকে সময় দিতে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন এই তারকা। জানা গেছে, ২৩ নভেম্বর থেকে ‘স্পিরিট’র শুটিং করছেন প্রভাস। প্রথম পর্বের কাজ শেষ করেই লম্বা বিরতিতে যাওয়ার পরিকল্পনা তার। বলিউডে যেমন অক্ষয় কুমার বা অজয় দেবগন পরিবারকে সময় দিতে নিয়মিত বিরতি নেন, ঠিক তেমনই এবার নিজেও কিছুটা সময় নিজের মতো করে কাটাতে চান প্রভাস। এরই মধ্যে গুঞ্জন উঠেছে, বিরতির সময় ঘুরতে যাওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন তিনি। এদিকে সম্প্রতি প্রভাসের ৪৬তম জন্মদিনে প্রকাশিত হয় ‘স্পিরিট’র প্রথম ঝলক। সেটি সামনে আসার পর থেকেই দর্শকদের মধ্যে প্রশ্ন-ছবিটিতে কি নগ্ন দৃশ্য থাকবে? কারণ পরিচালকের আগের ছবি ‘অ্যানিম্যাল’-এ নগ্ন দৃশ্যে দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। এই নিয়ে ভক্তদের জল্পনা বাড়ছে যে, প্রভাসও কি তেমন কোনো দৃশ্যে অভিনয় করবেন, নাকি তার পরিবর্তে ব্যবহার করা হবে বডি ডাবল? যদিও এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। সব মিলিয়ে ‘স্পিরিট’ ঘিরে দর্শকদের আগ্রহ দিন দিন বেড়েই চলেছে।


এই বিভাগের আরো খবর