সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

আমার রূহ ভারতে আর আমি আমেরিকায় :মাহিয়া মাহি

প্রতিনিধি: / ৬৮ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও দারুণ সরব তিনি। নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি, ভালোলাগা কিংবা কাজের নানা আপডেট নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নেন। বর্তমানে এই নায়িকা অবস্থান করছেন আমেরিকায়। তবে সশরীরে সেখানে থাকলেও তার মন পড়ে আছে পাশের দেশ ভারতে। সম্প্রতি মাহির একটি ফেসবুক পোস্ট ঘিরে নেটপাড়ায় শুরু হয়েছে নতুন আলোচনা। একগুচ্ছ ছবি শেয়ার করেছেন তিনি। ছবিতে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল স্টাইলিশ লং সুট, আর চোখে কালো রোদচশমা। আমেরিকার রাস্তায় ক্যামেরাবন্দী হলেও ছবির ক্যাপশনটিই মূলত ভক্তদের ভাবিয়ে তুলেছে। ছবিগুলোর ক্যাপশনে মাহি লিখেছেন, ‘আমার রূহ ভারতে আর আমি আমেরিকায়।’ নায়িকার এমন রহস্যময় ক্যাপশন দেখে নেটিজেনদের মনে জেগেছে নানা প্রশ্ন। হঠাৎ কেন তার রূহ ভারতে পড়ে রইল, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। ভক্তদের অনেকেই মন্তব্যের ঘরে এর কারণ জানতে চেয়েছেন, আবার কেউ কেউ বিষয়টিকে নিছক মজা হিসেবেই দেখছেন।


এই বিভাগের আরো খবর