সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা ন্যায় ভিত্তিক সমাজ ও দুর্নীতিমুক্ত দেশ গড়তে জামাত ইসলামের  বিকল্প নেই – শেখ মঞ্জুরুল হক রাহাদ কঙ্গোতে খনি ধসে নিহত দুই শতাধিক, আটকে আছেন আরও অনেকে পাকিস্তানে একযোগে ১২ স্থানে হামলা, নিহত অন্তত ৫৮ পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ১৫ সদস্যসহ নিহত ১২৫ লুটের অস্ত্র উদ্ধার না হলেও নির্বাচন বাধাগ্রস্ত হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার এনবিআর আমদানি তথ্য উন্মুক্ত করল
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

প্রকাশ পেলো ‘সোলজার’-এ তানজিন তিশার ফার্স্টলুক

প্রতিনিধি: / ৬৪ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

বিনোদন:ঢালিউড মেগাস্টার শাকিব খানের হাত ধরেই বড়পর্দায় অভিষেক হচ্ছে ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার। চলতি বছরে মুক্তি প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলার ঘরানার সিনেমা ‘সোলজার’-এ দেখা যাবে তাকে। ছবিটির অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে তিশার ফার্স্ট লুক পোস্টার। পোস্টারে হাতে ক্যামেরা নিয়ে তিশাকে দেখা গেছে এক আত্মবিশ্বাসী ও নির্ভীক নারীর অবয়বে। চারপাশে ভাসমান দাবার গুটি তার চরিত্রে থাকা মানসিক দৃড়তা ও কৌশলী মনোভাবের ইঙ্গিত দিচ্ছে। ফার্স্টলুক প্রকাশ হতেই মন্তব্যের ঘর সয়লাব হয়ে যায় ভক্তদের প্রতিক্রিয়ায়। কেউ লিখেছেন, ‘দেখে মনে হচ্ছে তিনি একজন সাংবাদিক।’ আরেকজনের ভাষ্য, ‘‘সোলজার’ ছবিতে তিশাকে সাংবাদিক চরিত্রে দেখা যেতে পারে।’ তবে অনেকে পূর্ব ঘোষণা ছাড়াই ফার্স্টলুক প্রকাশ করায় অসন্তোষও জানিয়েছেন। একজন লিখেছেন, ‘ঈদ ছাড়া ছবি মুক্তি দেয়া ঠিক হবে না।’ একজনের দাবি, ‘এমন হুটহাট করে ফার্স্টলুক দেওয়ার মানে কী? একদম আন-প্রফেশনাল টিম।’ সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড প্রযোজিত ‘সোলজার’ পরিচালনা করেছেন সাকিব ফাহাদ। ঈদকেন্দ্রিক মুক্তির ধারা ভেঙে অন্য সময়ে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন নির্মাতা। তিশা ছাড়াও ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, তারিক আনাম খান, তৌকীর আহমেদ, জান্নাতুল ফেরদৌস ঐশীসহ আরও অনেকে।


এই বিভাগের আরো খবর