সর্বশেষ :
মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময় বৃষ্টি উপেক্ষা করে বায়তুল মোকাররমে জুমাতুল বিদার মহতী সমাগম রাজধানীতে কালবৈশাখীর তাণ্ডব: ঈদের দিনেও ঝোড়ো বৃষ্টির পূর্বাভাস মোরেলগঞ্জে জেবু ওয়াদুদ জামে মসজিদের উদ্বোধন করলেন ড. কাজী মনির ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ায় নিহত ১ কাবুলে পাকিস্তানি বিমান হামলায় ‘৪০০’ জন নিহত: আফগান সরকার
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নতুন প্রজন্মকে সতর্ক করলেন শার্লিন চোপড়া

প্রতিনিধি: / ৯৩ দেখেছেন:
পাবলিশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:বলিউডের মডেল-অভিনেত্রী শার্লিন চোপড়া বরাবরই আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন তার খোলামেলা উপস্থিতি, সাহসী স্টাইল ও ক্যামেরার সামনে নির্ভীক ভঙ্গিমার জন্য। পর্দায় বিশেষ ছাপ ফেলতে না পারলেও তার গ্ল্যামার, ফ্যাশন সেন্স এবং আকর্ষণীয় গঠনের জন্য বারবার শিরোনামে উঠে এসেছেন তিনি। আর তার সেই শারীরিক আকর্ষণীয় গড়ন ধরে রাখতে শার্লিন বেছে নিয়েছিলেন কৃত্রিম স্তন ইমপ্লান্ট। কিন্তু সেই গ্ল্যামারই একসময় পরিণত হয় তার যন্ত্রণার কারণ। নানা শারীরিক সমস্যায় ভুগতে ভুগতে হঠাৎই কঠিন এক সিদ্ধান্ত নেন এই অভিনেত্রী। কৃত্রিমতা থেকে মুক্তি পেতে শরীরের সব ফিলার্স ও ইমপ্লান্ট সরিয়ে ফেলেন তিনি। কথামতো তার স্তন থেকে সরিয়ে ফেলেছেন ৮২৫ গ্রাম সিলিকন ইমপ্লান্ট। আর সেই সিদ্ধান্তের পর যেন নতুন এক জীবন পেয়েছেন শার্লিন। শারীরিক-মানসিক স্বস্তি ফিরে পাওয়ার অনুভূতি জানিয়ে তিনি বলেন, মনে হচ্ছে, যেন আমি প্রজাপতির মতো উড়ছি। শুধু নিজের অভিজ্ঞতাই নয়, নতুন প্রজন্মকেও সতর্ক করলেন শার্লিন। সোশ্যাল মিডিয়ার অবাস্তব সৌন্দর্যের প্রচার ও বিজ্ঞাপনী প্রলোভনে যেন কেউ প্রভাবিত না হয়, সেই বার্তাও দিলেন তিনি। নিজের সোশ্যাল হ্যান্ডেল ইনস্টাগ্রামে শার্লিন বলেন, সোশ্যাল মিডিয়ায় বহু বিজ্ঞাপন চোখে পড়বে, কিন্তু সেসব সবসময় সত্য নয়। ভুল সিদ্ধান্ত নিলে ক্ষতি হবে আপনারই। ঈশ্বর প্রদত্ত চেহারাকেই ভালোবাসুন। নাহলে যেভাবে আমার ক্ষেত্রে সমস্যা হয়েছে, আপনাদের ক্ষেত্রেও হতে পারে। অতিরিক্ত ওজন শরীরের অন্যান্য অঙ্গেও সমস্যা তৈরি করে। তাই কিছু করার আগে চিকিৎসকের পরামর্শ নিতেই হবে। গ্ল্যামার দুনিয়ার চাপের মধ্যেও নিজের শরীর, স্বাস্থ্য ও সম্মানকে প্রাধান্য দেওয়ার সাহস দেখিয়ে শার্লিন যেন বলিউডের বোল্ডনেসের সংজ্ঞাই পাল্টে দিলেন। তবে এবারে গ্ল্যামারের জন্য নয়, বরং বাস্তবতা গ্রহণযোগ্যতার জন্য তিনি এখন আলোচনায়।


এই বিভাগের আরো খবর