সর্বশেষ :
উন্নয়নের মানচিত্রে যেন এক ‘বিচ্ছিন্ন দ্বীপ ; পাইকগাছার ঢ্যামসাখালী সড়ক এখন জনদুর্ভোগে পরিনত মোরেলগঞ্জে  গোপাল চাঁদ সাধু ঠাকুরের ১০৪ তম বারুনী স্নানউৎসব ও মতুয়া মেলায় লাখো ভক্তের সমাগম  পিরোজপুরে প্রতিপক্ষ সুব্রত গংদের বিরুদ্ধে বসতবাড়ি দখলের চেষ্টা ও হয়রানীর অভিযোগ কপিলমুনিতে খান এন্টারপ্রাইজে অভিযান চালিয়ে মজুদকৃত ৪্#৩৯;শ লিটার পেট্রোল জব্দ করেছে কপিলমুনি ফাঁড়ি পুলিশ। বাগেরহাটে বর্ণবৈষম্য বিলোপ দিবস পালিত দ্রুত সময়ের মধ্যে হামসহ ১০ ধরনের টিকা পৌঁছাবে : স্বাস্থ্য সচিব সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন, নির্ধারিত সময়ে জমা দিলে মিলবে বিশেষ সুবিধা অনলাইন-অফলাইন মিলিয়ে নতুন শিক্ষা ব্যবস্থা, ছয় দিন ক্লাস চালুর ভাবনা দেশে ১ লাখ ৯৩ হাজার টন জ্বালানি মজুত, অবৈধ তেল উদ্ধার অভিযানে অগ্রগতি এপ্রিলে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাবির শিক্ষক এরশাদ গ্রেপ্তার

প্রতিনিধি: / ১০২ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫

ঢাবির সহযোগী প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ শুক্রবার জানিয়েছেন, শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের অধ্যাপক মো. এরশাদ হালিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

তাকে বৃহস্পতিবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর শেওড়াপাড়ার বাসা থেকে অধ্যাপক এরশাদ হালিমকে গ্রেপ্তার করা হয়।

সাইফুদ্দিন আহমেদ জানান, “আইনি প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হবে। পুলিশ আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। আমরা তাদের জানিয়েছি, অপরাধটি আমলযোগ্য হলে তারা গ্রেপ্তারের প্রক্রিয়া চালিয়ে যেতে পারে। ঢাবির এই সহযোগী প্রক্টর জানান, দুই শিক্ষার্থী যৌন হয়রানির অভিযোগ দায়ের করার পর বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে অধ্যাপক এরশাদকে সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। চার্জশিটটি বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি বিরোধী সেলের কাছে পাঠানো হয়েছে।”

গতকাল বৃহস্পতিবার রাতে রসায়ন বিভাগের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে জানান, অধ্যাপক এরশাদ বেশ কয়েকজন ছাত্রকে শারীরিক ও যৌন হয়রানি করেছেন।


এই বিভাগের আরো খবর