সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

মিস ইউনিভার্সের ৫ নম্বরে বাংলাদেশের তানজিয়া জামান মিথিলা

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫

বিনোদন:বাংলাদেশের মিস ইউনিভার্স প্রতিযোগী তানজিয়া জামান মিথিলা। বর্তমানে তিনি লড়ছেন মিস ইউনিভার্স হওয়ার প্রতিযোগিতায়। গত মঙ্গলবার এক আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তদের ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে তিনি লিখেছেন, ‘আমি কাঁদছি, কিছু বলার মতো ভাষা খুঁজে পাচ্ছি না। আপনাদের অমূল্য ৭৩ হাজার ভোটে আমরা এখন বিশ্বের ৫ নম্বরে। সবাইকে কীভাবে ধন্যবাদ জানাব বুঝতে পারছি না। আমার ভালোবাসা ও শ্রদ্ধা রইল আমাদের সব ভক্ত, ভাই-বোন, বন্ধু, আত্মীয়, মাগুরার মানুষ, মডেল সহকর্মী, ছেলে ও মেয়ে সবাইকে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের শুভাকাঙ্ক্ষী, সব গণমাধ্যমের সাংবাদিক, ইনফ্লুয়েন্সার, আমার শিক্ষক ও পরামর্শদাতা, বিউটি পেজেন্টপ্রেমী ও অনুসারী, বিশেষ করে আমার আম্মু, বড় আপু এবং মিস ইউনিভার্স বাংলাদেশ টিমের প্রতি কৃতজ্ঞতা।’ শেষে মিথিলা আরও যোগ করেন, ‘আমি তোমাদের সবাইকে অনেক ভালোবাসি। এখন কাজ করতে হবে। বাংলাদেশে মুকুট আনতে হবে। বাংলাদেশ আনস্টপেবল!’ তার এই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভক্তরা শুভকামনা জানাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে মিথিলার এই অর্জনের জন্য। পাশাপাশি বাংলাদেশের অনেক তারকারাও মিথিলার জন্য ভোট চাইছেন। সে তালিকায় জয়া আহসান ছাড়াও রয়েছেন তমা মির্জা, রুনা খান, সামিরা খান মাহি, শবনম ফারিয়া, সালমান মুক্তাদির, শেখ শাদী, শাম্মী ইসলাম নীলা, হৃদি শেখসহ অনেকেই। মিস ইউনিভার্সের আনুষ্ঠানিক ক্ষণগণনা শুরু হয়েছে। চলছে ভোটদান। বিশ্বের ১৩০ প্রতিযোগীদের মধ্যে কার মাথায় মুকুট উঠছে সেটি দেখা যাবে আর মাত্র নয় দিন পরই।


এই বিভাগের আরো খবর