সর্বশেষ :
৬ লাখ ৬২ হাজার ১৯১ ভোটার ব্যালট পেল নির্বাচনী দায়িত্বে ১ হাজার ৫১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ ৯০ শতাংশের বেশি ভোটার ভোট দিতে আগ্রহী, আ.লীগের ৪৮ শতাংশ সমর্থন বিএনপিতে: গবেষণা ৯ তলা থেকে তিন বোনের লাফ, মূহুর্তেই ৩ লাশ! ১২ ফেব্রুয়ারির আগে শেরপুরে নতুন তফসিল নয়: ইসি মাছউদ কচুয়ায় মৎস্য ঘেরের সীমানা নিয়ে সংঘর্ষে বৃদ্ধ নিহত বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর মোরেলগঞ্জে হরিণ প্রতীকের নির্বাচনী গণসংযোগে কাজী শিপন: রাজনীতি নিয়ে ব্যবসা করা যাবে না জনগণ আপনাদের লাল কার্ড দেখাবে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে পাইকগাছায় সরকারি কর্মকর্তাদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত  পাইকগাছায় তীব্র শীত উপেক্ষা করে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ঝড় তুলেছে মাইকেলের ১ মিনিট ১৩ সেকেন্ডের টিজার

প্রতিনিধি: / ৭১ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

বিনোদন:সংগীতপ্রেমীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশ্যে এলো পপ সংগীতের কিংবদন্তি মাইকেল জ্যাকসনের বায়োপিক ‘মাইকেল’-এর টিজার। বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার রাতে মুক্তি পাওয়া মাত্র এক মিনিট ১৩ সেকেন্ডের এই টিজার ইতোমধ্যেই সামাজিক মাধ্যমে ঝড় তুলেছে বিশ্বজুড়ে। ভক্তদের উচ্ছ্বাস প্রমাণ করছে, ‘কিং অব পপ’-এর প্রতি ভালোবাসা এখনও অম্লান। অফিসিয়াল এই টিজারটি প্রকাশ করেছে লায়নসগেট মুভিজ। মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই এটি প্রায় পাঁচ লাখ ভিউ ছুঁয়েছে ইউটিউবে। ভক্তরা বলছেন, আসছে বছরে এটি হতে পারে সবচেয়ে আলোচিত বায়োপিকগুলোর একটি। নির্মাতাদের ভাষ্য অনুযায়ী, ‘মাইকেল’ শুধু একজন শিল্পীর সাফল্য নয়; তার জীবন, সংগ্রাম, উত্তরাধিকার ও মানসিক যাত্রার গল্পও তুলে ধরবে। জ্যাকসন ফাইভ থেকে শুরু করে বৈশ্বিক তারকা হয়ে ওঠা পর্যন্ত মাইকেলের সংগীতজীবনের পাশাপাশি মঞ্চের বাইরের অজানা দিকগুলোও এতে উঠে আসবে। সবচেয়ে বড় চমক হলো, এই সিনেমায় মাইকেলের চরিত্রে অভিনয় করেছেন তার ভাইয়ের ছেলে জাফার জ্যাকসন। ট্রেলারে তাকে দেখা গেছে বিখ্যাত ‘মুনওয়াক’, ‘থ্রিলার’ নাচ এবং স্টেজ পারফরম্যান্সগুলো অবিকলভাবে পুনরায় ফুটিয়ে তুলতে। দর্শকরা বলছেন, “রক্তও কথা বলে”। বলা বাহুল্য, জাফারের বডি ল্যাঙ্গুয়েজ, পোশাক ও স্টেপে যেন জীবন্ত হয়ে উঠেছে মাইকেল জ্যাকসন নিজেই। টিজারের শুরুটাও দারুণ নাটকীয়। হেডফোনে সংগীতে নিমগ্ন এক মাইকেল; তারপরই ভেসে আসে কোয়েন্সি জোন্সের কণ্ঠ, “আমি জানি তুমি অনেকদিন ধরে এর জন্য অপেক্ষা করছো…” এরপর দৃশ্যগুলো দ্রুত বদলাতে থাকে। রিল টেপ ঘোরা, সাউন্ড কনসোলের ফেডার নড়াচড়া, হাতে লেখা গানলিস্ট (ইরষষরব ঔবধহ, ইবধঃ ওঃ, ঞযৎরষষবৎ), লাখো ভক্তের উচ্ছ্বাস, ফ্ল্যাশে ভরা পুরস্কার মঞ্চের মুহূর্ত; সব মিলিয়ে টিজারজুড়ে ধরা দিয়েছে মাইকেল জ্যাকসনের ইতিহাসের এক ঝলক। শেষ দৃশ্যে জাফারকে দেখা যায় ‘থ্রিলার’-এর আইকনিক লাল জ্যাকেটে, জম্বিদের সঙ্গে নাচছেন, মঞ্চে সিগনেচার স্টেপে মাতাচ্ছেন দর্শক। কোয়েন্সির শেষ সংলাপ- “ভেতরে পা স্থির রাখো, আমার বন্ধু!” বায়োপিকটি পরিচালনা করেছেন অ্যান্টোইন ফুকুয়া, চিত্রনাট্য লিখেছেন তিনবার অস্কার মনোনীত জন লোগান। এটি বিশ্বব্যাপী মুক্তি পাবে ২০২৬ সালের ২৪ এপ্রিল। ভক্তদের মত, এটি শধু একটি সিনেমা নয়, বরং সংগীত ইতিহাসের এক কিংবদন্তিকে নতুন করে পূণর্জন্ম ঘটানো।


এই বিভাগের আরো খবর