সর্বশেষ :
ঈদের দ্বিতীয় দিনেও ঘরমুখো মানুষের ঢল বৃষ্টি কমতেই বাড়বে তাপমাত্রা, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষ, প্রাণ গেল ৩ জনের নিহত ১২ জনেরই পরিচয় শনাক্ত, দুই গেটম্যান বরখাস্ত ওসমান হাদি হত্যা মামলা, দায় অস্বীকার মূল অভিযুক্ত ফয়সালের মোরেলগঞ্জে অটো ভ্যান চুরি: অসহায় চালকের পাশে ড. কাজী মনিরের পরিবার যুক্তরাষ্ট্রের জন্য পারমাণবিক ঝুঁকির তালিকায় পাকিস্তানও: তুলসি গ্যাবার্ড দেশে পৌঁছেছে সৌদিতে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত মোশাররফের মরদেহ বাহরাইন থেকে বিশেষ ফ্লাইটে ফিরছেন ২৮২ প্রবাসী বাংলাদেশি ঈদুল ফিতরের দিন বঙ্গভবনে সর্বস্তরের মানুষের সঙ্গে রাষ্ট্রপতির শুভেচ্ছা বিনিময়
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

বিজয় পদদলিত হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন

প্রতিনিধি: / ৮৮ দেখেছেন:
পাবলিশ: শুক্রবার, ৭ নভেম্বর, ২০২৫

তামিলনাড়ুর করুরে থালাপতি বিজয়ের রাজনৈতিক সমাবেশে পদদলিত হয়ে ৪১ জনের মর্মান্তিক মৃত্যুর এক মাসেরও বেশি সময় পর অবশেষে মুখ খুললেন জনপ্রিয় তামিল অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। গত বুধবার তার দল তামিলাগা ভেত্রি কাজাগাম (টিভিকে)-এর সাধারণ কাউন্সিল সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিনের বিরুদ্ধে তীব্র অভিযোগ তোলেন। বিজয় বলেন, আমাদের পরিবারের সদস্যদের হারানোর বেদনায় এতদিন আমি গভীর শোকে ছিলাম। এমন এক যন্ত্রণায় ছিলাম যা ভাষায় প্রকাশ করা যায় না। সেই কঠিন সময়ে আমাদের নিজেদের মানুষের অনুভূতির পাশে দাঁড়ানোই ছিল আমার কর্তব্য। তিনি আরও অভিযোগ করেন, এই শোকের সময়েই আমার নীরবতাকে সুযোগ হিসেবে ব্যবহার করে কিছু মানুষ অর্থহীন গুজব ও বিদ্বেষপূর্ণ রাজনৈতিক প্রচার চালিয়েছে। কিন্তু আইন ও সত্যের শক্তিতে এগুলো ভেঙে পড়বে। মুখ্যমন্ত্রী স্টালিন ও ক্ষমতাসীন ডিএমকের বিরুদ্ধে তোপ দেগে বিজয় বলেন, টিভিকে বিভিন্ন জেলায় সভাস্থলের অনুমতি পেতে বারবার বাধার মুখে পড়েছে। আমরা বড় জায়গা চাইলেও ইচ্ছাকৃতভাবে ছোট ও সংকীর্ণ স্থান বরাদ্দ দেওয়া হয়েছে, যেখানে মানুষের ভিড়ে ঠাসাঠাসি করে দাঁড়াতে হয়েছে। বিজয় তার বক্তৃতার শেষভাগে আত্মবিশ্বাসী ভঙ্গিতে বলেন, আমি আগের জনসভায় যেমন বলেছিলাম, আবার বলছি- প্রকৃতি ও ঈশ্বর যখন আমাদের সঙ্গে থাকেন, আর আমাদের মানুষ পাশে থাকেন, তখন আমাদের থামানোর শক্তি কারও নেই। এই বাধাগুলো সাময়িক, আমরা এগুলো ভেঙে এগিয়ে যাবো। আমাদের যাত্রা থামবে না।


এই বিভাগের আরো খবর