সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

নিলামে উঠছে স্বর্ণের টয়লেট

প্রতিনিধি: / ১২২ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: স্বর্ণের তৈরি একটি টয়লেটকে নিউইয়র্কে নিলামে তোলা হচ্ছে। বলা হচ্ছে এটি বিশ্বের সবচেয়ে দামি টয়লেট এবং নিলামে যার দাম শুরু হবে ১ কোটি মার্কিন ডলার থেকে। গত শুক্রবার সোথেবি’স ঘোষণা করেছে তারা ইতালীয় শিল্পী মরিজিও ক্যাটেলানের তৈরি সলিড গোল্ডের তৈরি টয়লেটটির নাম ‘আমেরিকা’। নিলাম প্রতিষ্ঠানটি একে বর্ণনা করেছে ‘শিল্প ও বাণিজ্যের সংঘাতের ব্যাঙ্গাত্মক সমালোচনা’ হিসেবে। এটি সম্পূর্ণ ব্যবহার উপযোগী টয়লেট যা ২০১৯ সালে ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেসে চুরি হওয়া আলোচিত টয়লেটের অনুরূপ। ১৮ নভেম্বর নিউ ইয়র্কে অনুষ্ঠিত নিলামে এই সোনার টয়লেটের প্রারম্ভিক দর ধরা হয়েছে এর ওজনের সমান সোনার মূল্য অনুযায়ী- প্রায় ১০১.২ কিলোগ্রাম সোনা, যার বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি মার্কিন ডলার। নিউ ইয়র্কে সোথেবি’সের শিল্প বিভাগের প্রধান ডেভিড গ্যালপারিন বলেন, ক্যাটেলান হলেন ‘শিল্প জগতের এক শৈল্পিক প্ররোচণাকারী’। তিনি বিশ্বের অন্যতম সফল শিল্পীও। তার তৈরি কমেডিয়ান নামের শিল্পকর্মটি-দেয়ালে টেপ দিয়ে আটকানো কলা- ২০২৪ সালে নিউ ইয়র্কে নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়। তার আরেকটি সৃষ্টি ‘হিম’ (হাঁটু গেড়ে বসা হিটলারের ভাস্কর্য) ২০১৬ সালে ক্রিস্টিস নিলামে ১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল। ক্যাটেলানের বানানো ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্মটি ২০২৪ সালে নিউ ইয়র্কে নিলামে ৬২ লাখ ডলারে বিক্রি হয়। ক্যাটেলান বলেছেন, তার ‘আমেরিকা’ ভাস্কর্যটি ‘অতিরিক্ত সম্পদের’ প্রতি এক ব্যঙ্গাত্মক প্রদর্শনী। তিনি একবার বলেছিলেন, ‘আপনি ২০০ ডলারের খাবার খান বা ২ ডলারের হটডগ, ফলাফলটা টয়লেটের দিক থেকে একই।’ ২০১৬ সালে ‘আমেরিকার’ দুটি সংস্করণ তৈরি করা হয়েছিল। এর মধ্যে একটি ২০১৭ সাল থেকে এক অজ্ঞাত সংগ্রাহকের মালিকানায় আছে, সেটিই এবার নিলামে উঠছে। অন্য সংস্করণটি ২০১৬ সালে নিউ ইয়র্কের গুগেনহাইম মিউজিয়ামের এক বাথরুমে প্রদর্শিত হয়েছিল।


এই বিভাগের আরো খবর