সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

তাঞ্জানিয়ায় নির্বাচনি বিক্ষোভে সহিংসতায় নিহত ৭০০

প্রতিনিধি: / ৯৫ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: তাঞ্জানিয়ায় তিন দিনের নির্বাচনী বিক্ষোভ ভয়াবহ সহিংসতায় রূপ নিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত প্রায় ৭০০ জনের মৃত্যুর খবর দিয়েছে দেশটির প্রধান বিরোধী দল চাদেমা। গত বুধবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের দিন থেকেই দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। বিরোধী দলগুলোর অভিযোগ, গুরুত্বপূর্ণ প্রার্থীদের নির্বাচন থেকে বাদ দেওয়া হয়েছে এবং বিরোধী সমর্থকদের ওপর দমন-পীড়ন চালানো হচ্ছে। চাদেমার মুখপাত্র জন কিটোকা গত শুক্রবার সংবাদমাধ্যমকে জানান, বিক্ষোভ শুরুর পর থেকে শত শত মানুষ নিহত হয়েছেন। তিনি বলেন, ‘আমরা যেমন বলছি, দার এস সালামে মৃতের সংখ্যা প্রায় ৩৫০, মওয়ানজায় ২০০ জনেরও বেশি। দেশের অন্যান্য অঞ্চল মিলিয়ে মোট নিহতের সংখ্যা প্রায় ৭০০।’ মুখপাত্র আরও জানান, প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ বুধবার রাত থেকে জারি করা কারফিউয়ের সময়ও বহু হতাহতের ঘটনা ঘটেছে। একটি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, এ পর্যন্ত কমপক্ষে ৫০০ জন নিহতের খবর নিশ্চিত করা গেছে। সূত্রটির ভাষায়, ‘পুরো দেশ মিলিয়ে এই সংখ্যা হয়তো ৭০০ থেকে ৮০০-তেও পৌঁছাতে পারে।’ অন্যদিকে, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানায়, তারা এখন পর্যন্ত অন্তত ১০০ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। চাদেমা মুখপাত্র কিটোকা জানান, তাদের দলীয় সদস্যদের একটি নেটওয়ার্ক দেশজুড়ে হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করে ‘মৃতদেহ গণনা’ করেছে। সরকার এখনো আনুষ্ঠানিকভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত করেনি। তবে সহিংসতার ঘটনায় দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে, আর প্রশাসন একাধিক অঞ্চলে কারফিউ জারি করেছে।


এই বিভাগের আরো খবর