সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

চীন মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়েছে

প্রতিনিধি: / ৬৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: দেশটির সর্বকনিষ্ঠ নভোচারী উ ফেইসহ তিন সদস্যের একটি নভোচারী দল সফলভাবে গতকাল তিয়ানগং আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পৌঁছেছে। তাদের সঙ্গে পরীক্ষামূলক গবেষণার জন্য পাঠানো হয়েছে চারটি ইঁদুরও। এরই মধ্যদিয়ে মহাকাশ অভিযানে নতুন ইতিহাস গড়ল চীন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, গতকাল স্থানীয় সময় ভোর ৩টা ২২ মিনিটে তাদের বহনকারী শেনঝো-২১ মহাকাশযান তিয়ানগং স্টেশনের সঙ্গে সফলভাবে সংযুক্ত হয়। মহাকাশযানটি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের জিউকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়, যেখানে শক্তিশালী লং মার্চ-২এফ রকেট ব্যবহার করা হয়। উৎক্ষেপণের প্রায় তিন ঘণ্টা ৩০ মিনিট পর সম্পন্ন হয় এই ডকিং। তিয়ানগং স্পেস স্টেশন চীনের মহাকাশ কর্মসূচির অন্যতম শ্রেষ্ঠ অর্জন। প্রতি ছয় মাস পরপর তিন সদস্যের নতুন দল এখানে অবস্থান পরিবর্তন করে। স্টেশনটি চীনের অন্যতম বৃহৎ পরিকল্পনার অংশ, যার লক্ষ্য যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সঙ্গে মহাকাশ অভিযানে সমান অবস্থান অর্জন করা। চীনের সাহসী পরিকল্পনার অংশ হিসেবে রয়েছে, এই দশকের শেষ নাগাদ চাঁদে একটি ক্রু মিশন পাঠানো এবং অবশেষে চন্দ্রপৃষ্ঠে একটি ঘাঁটি তৈরি করা। জিও নিউজের খবরে বলা হয়, মিশন কমান্ডার এবং অভিজ্ঞ মহাকাশ পাইলট ঝাং লু’র সঙ্গে রয়েছেন চীনের সর্বকনিষ্ঠ ৩২ বছর বয়সী মহাকাশচারী ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ফেই এবং ৩৯ বছর বয়সী পেলোড বিশেষজ্ঞ ঝাং হংঝাং। তিনজন মহাকাশচারীকে গোবি মরুভূমির প্রত্যন্ত উৎক্ষেপণ ঘাঁটিতে সহকর্মী এবং পরিবারের সদস্যরা দেশাত্মবোধক গান বাজিয়ে বিদায় জানান। ঝাং লু গত বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, তিনি আত্মবিশ্বাসী যে তার দল সম্পূর্ণ সাফল্যের সাথে মাতৃভূমি এবং এর জনগণের কাছে ফিরে আসবে। মহাকাশে প্রথমবারের মতো ভ্রমণকারী উ ফেই তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বলেন, অতুলনীয় ভাগ্যবান বোধ করছেন তিনি।


এই বিভাগের আরো খবর