সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

একাদশী উৎসবে পদদলিত হয়ে ভারতে নিহত ১০

প্রতিনিধি: / ১২০ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের শ্রীকাকুলাম জেলার কাশিবুগ্গার শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে একাদশী উৎসবের দিনে প্রচণ্ড ভিড়ে পদদলিত হয়ে কমপক্ষে ১০ ভক্তের মৃত্যু হয়েছে। নিহতদের অধিকাংশই নারী ও শিশু। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। গতকাল এ খবর জানিয়েছে এনডিটিভি। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, শত শত নারী পূজার ঝুড়ি ধরে সিঁড়িতে দৌড়াচ্ছেন এবং নিজেদের বাঁচানোর চেষ্টা করছেন। পরে মন্দির প্রাঙ্গণে বেশ কয়েকটি মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। গুরুতর আহত হয়ে অজ্ঞান হয়ে পড়া কিছু নারীকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং চিকিৎসা কর্মীরাও তাদের বাঁচাতে ব্যাপক চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধারণা করা হচ্ছে, মন্দিরের কিছু অংশে নির্মাণ কাজ চলার কারণে অল্প জায়গায় ভিড় বাড়তে থাকে। এছাড়া মন্দিরটি সরকারি এন্ডাউমেন্টস ডিপার্টমেন্টের অধীনে না থাকায় স্থানীয় প্রশাসনকে ভিড়ের বিষয়ে আগে থেকে অবহিত করা হয়নি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পদদলিতের ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের পরিবারকে ২ লাখ এবং আহতদের ৫০ হাজার রুপি আর্থিক সহায়তা ঘোষণা করেছেন। মোদি বলেন, ‘অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে পদদলিত হওয়ার ঘটনায় আমি ব্যথিত। যারা তাদের নিকটাত্মীয়দের হারিয়েছেন তাদের প্রতি আমার সমবেদনা। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ অন্ধ্রপ্রদেশের গভর্নর এস আব্দুল নাজিরও শোক প্রকাশ করেছেন এবং আহতদের উন্নত চিকিৎসা প্রদানের জন্য জেলা প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন। এছাড়া রাজ্যের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডু ঘটনাকে “হৃদয়বিদারক”বলে অভিহিত করে বলেন, ‘কাশিবুগ্গা মন্দিরে এই স্ট্যাম্পিডে মৃত্যুর ঘটনায় আমি চরমভাবে শোকাহত। আহতদের দ্রুত ও যথাযথ চিকিৎসা দেয়ার নির্দেশ প্রদান করেছি।’


এই বিভাগের আরো খবর