সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ইরানের তাবরিজ বিমানবন্দরে বিমান বিধ্বস্ত

প্রতিনিধি: / ১১৭ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫

আনন্তর্জাতিক ডেস্ক: ইরানের তাবরিজ বিমানবন্দরে অবতরণের সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি আল্ট্রালাইট বিমান বিধ্বস্ত হয়েছে। গতকাল ভোরে বিমানবন্দরের পাশের একটি ভবনের সাথে ধাক্কা খায় বিমানটি। তবে, পাইলট নিরাপদে বেঁচে যান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা মেহেরের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় একটি কোম্পানির আল্ট্রালাইট বিমান রানওয়ে ৩-এলে অবতরণের সময় এই ঘটনা ঘটে। বিমানবন্দর কর্মকর্তারা নিশ্চিত করেছেন, পাইলট কোনো আঘাত ছাড়াই বিমান থেকে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। তবে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বিমানটি। বিমানবন্দরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ বিভাগের জরুরি প্রতিক্রিয়া দলগুলোকে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সম্পূর্ণ প্রযুক্তিগত তদন্তের পর বেসামরিক বিমান চলাচল সংস্থা ঘটনার কারণ ঘোষণা করবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই বিভাগের আরো খবর