সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সুদানের আরএসএফ’কে এল-ফাশারে ২ হাজার লোককে হত্যা করেছে

প্রতিনিধি: / ৮২ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫

বিদেশ : সুদানের সেনাবাহিনীর মিত্র যৌথ বাহিনী রোববার পশ্চিমাঞ্চলীয় এল-ফাশার শহর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আধাসামরিক বাহিনী ‘২ হাজারেরও বেশি নিরস্ত্র বেসামরিক নাগরিককে হত্যা’ করার অভিযোগ করেছে। নৃশংসতার এই সংক্রান্ত বেশকিছু উদ্বেগজনক প্রতিবেদন প্রকাশিত হচ্ছে। পোর্ট সুদান থেকে এএফপি এ খবর জানায়। যৌথ বাহিনী  মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে দুই বছরেরও বেশি সময় ধরে সেনাবাহিনীর সাথে যুদ্ধরত র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) ‘এল-ফাশার শহরে নিরীহ বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে জঘন্য অপরাধ করেছে। সেখানে ২৬ এবং ২৭ অক্টোবর ২০০০ এরও বেশি নিরস্ত্র নাগরিককে হত্যা করা হয়েছে। যাদের বেশিরভাগই নারী, শিশু এবং বয়স্ক’। গত সোমবার সুদানের সেনাপ্রধান বলেছেন, দীর্ঘস্থায়ী আরএসএফ অবরোধের পর তারা এল-ফাশার থেকে সরে এসেছে। জাতিসংঘ সতর্ক করে দিয়েছে, ‘এল-ফাশারে আরো বৃহৎ আকারের জাতিগতভাবে উদ্দেশ্যপ্রণোদিত মানবাধিকার লঙ্ঘন এবং নৃশংসতার ঝুঁকি দিন দিন বৃদ্ধি পাচ্ছে’। ইয়েল বিশ্ববিদ্যালয়ের মানবিক গবেষণা ল্যাব সোমবার জানিয়েছে, ‘স্যাটেলাইটের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, উত্তর দারফুরে এল-ফাশার দখলের পর র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) কর্তৃক গণহত্যা চালানোর অভিযোগের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রমাণ পেয়েছে’।


এই বিভাগের আরো খবর