মোরেলগঞ্জ প্রতিনিধি: জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন উপলক্ষে বাগেরহাটের মোরেলগঞ্জে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে কেন্দ্র ঘোষিত সকল কর্মসূচি সফল করার লক্ষে বুধবার(২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে পৌর বিএনপির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। পৌর যুবদল আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান পলাশ।
সভায় বক্তৃতা করেন পৌর যুবদলের সদস্য সচিব শহিদুল ইসলাম মিঠু, যুগ্ম-আহŸায়ক মো. সাইফুল ইসলাম মুন্সী, যুবদল নেতা ডালিম মুন্সী, মো. শাহিন বেপারী ও সোহেল ফরাজী। সভায় বক্তারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের কেন্দ্র ঘোষিত রক্তদান কর্মসূচি, পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, মাছের পোনা অবমুক্ত, অসহায় দুস্থ্য মানুষের মাঝে খাবার বিতরণসহ জনকল্যাণ মুখি নানা কর্মসূচি পালন করা হবে।