সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

সাবেক ফরাসি প্রেসিডেন্ট নিকোলাস সারকোজির কারাদণ্ড

প্রতিনিধি: / ১৩৬ দেখেছেন:
পাবলিশ: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

বিদেশ : ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে আর্থিক দুর্নীতির দায়ে কারাগারে পাঠানো হয়েছে। দেশটির ইতিহাসে তিনিই প্রথম সাবেক প্রেসিডেন্ট, যিনি কোনো অপরাধের দায় মাথায় নিয়ে কারা ভোগ করবেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিদের সহযোগী নেতা ফিলিপ পেটেইন ১৯৪৫ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগে কারাগারে যাওয়ার পর থেকে কোনো ফরাসি সাবেক নেতাকে কারাগারে যেতে হয়নি। লিবিয়ার প্রয়াত নেতা মুয়াম্মার গাদ্দাফির কাছ থেকে লাখ লাখ ইউরো অবৈধ তহবিল নেওয়া সংক্রান্ত মামলায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়। অপরাধের ষড়যন্ত্র করার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব পালনকারী সারকোজি তার কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করেছেন। তবে ৭০ বছর বয়সী সারকোজিকে এখন লা সান্তে কারাগারের আইসোলেশন শাখার প্রায় ৯৫ বর্গফুট একটি কক্ষে থাকতে হবে।


এই বিভাগের আরো খবর