সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ব্রাজিলে নিহত অন্তত ১৭

প্রতিনিধি: / ১১৬ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিদেশ : ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছেন। শনিবার পুলিশ জানায়, উল্টো দিকে চলতে থাকা একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এই মর্মান্তিক ঘটনা ঘটে। সাও পাওলো থেকে এএফপি জানায়, পেরনামবুকো রাজ্যে গত শুক্রবার গভীর রাতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ বিবৃতিতে জানায়, বাসে ৩০ জন যাত্রী ছিলেন। ভুল লেনে চলার সময় চালক রাস্তার পাশে থাকা পাথরে আঘাত করলে বাসটি নিয়ন্ত্রণ হারায়। বিবৃতিতে আরও বলা হয়, পাথরে ধাক্কা খাওয়ার পর বাসটি আবার সঠিক লেনে ফিরে আসে। কিন্তু এর পরপরই সেটি রাস্তার পাশে উঁচু মাটির ঢিবিতে সজোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। দুর্ঘটনার সময় কয়েকজন যাত্রী বাসের বাইরে ছিটকে পড়েন। তাৎক্ষণিকভাবে আহতদের সঠিক সংখ্যা জানা যায়নি। পুলিশ জানিয়েছে, বাসের চালক সামান্য আঘাত পেয়েছেন এবং তার শরীরে মদ্যপানের কোন প্রমাণ মেলেনি। বাসটি ব্রুমাডো শহর থেকে সান্তা ক্রুজ দো কাপিবারিবে যাচ্ছিল। দেশটির প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা সামাজিক যোগাযোগ মাধ্যম ‘এঙ্’-এ নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। তিনি বলেন, ‘নিহতদের পরিবার ও বন্ধুদের প্রতি এই গভীর দুঃখের সময়ে আমি আমার আন্তরিক সমবেদনা ও সংহতি প্রকাশ করছি।’


এই বিভাগের আরো খবর