সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

ল্যুভর জাদুঘরে চুরি, এক দিনের জন্য বন্ধ ঘোষণা

প্রতিনিধি: / ৮৭ দেখেছেন:
পাবলিশ: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫

বিদেশ : প্যারিসের বিখ্যাত ল্যুভর জাদুঘরে চুরির ঘটনা ঘটেছে। বিশ্বের সর্বাধিক দর্শনার্থীসমৃদ্ধ এ জাদুঘরটি হঠাৎ এক দিনের জন্য বন্ধ ঘোষণা করেছে ফ্রান্সের সংস্কৃতি মন্ত্রণালয়। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। সংস্কৃতিমন্ত্রী রাশিদা দাতি সামাজিক যোগাযোগমাধ্যমে চুরির বিষয়টি নিশ্চিত করে লিখেছেন, কেউ হতাহত হয়নি। আমি জাদুঘরের কর্মী ও পুলিশের সঙ্গে ঘটনাস্থলে রয়েছি। তার দপ্তরের এক সদস্য ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, অন্তত একজন ব্যক্তি জাদুঘরে প্রবেশ করেছিল, তবে কী চুরি হয়েছে সে বিষয়ে কোনও মন্তব্য করেননি। ল্যুভর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ব্যতিক্রমী কারণে আজকের দিনটি জাদুঘর বন্ধ থাকবে। তবে কী চুরি হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি। বিশ্বের অন্যতম বৃহত্তম শিল্পকেন্দ্র ল্যুভরে প্রতি বছর ৮০ লাখেরও বেশি দর্শনার্থী প্রবেশ করেন। এখানে প্রাচীন ভাস্কর্য থেকে শুরু করে লিওনার্দো দা ভিঞ্চির ষোড়শ শতকের শ্রেষ্ঠ শিল্পকর্ম মোনা লিসা সংরক্ষিত রয়েছে। এ বছরের শুরুর দিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ জাদুঘরটির বড় ধরনের সংস্কার পরিকল্পনা ঘোষণা করেছিলেন। কারণ, এর পরিচালক লরেন্স দে কার্স সতর্ক করেছিলেন যে অতিরিক্ত ভিড়ের কারণে জাদুঘর ভ্রমণ করা এখন শারীরিকভাবে ক্লান্তিকর অভিজ্ঞতা হয়ে দাঁড়িয়েছে। গত জানুয়ারিতে সংবাদমাধ্যমে ফাঁস হওয়া এক প্রতিবেদনে দে কার্স লিখেছিলেন, জাদুঘরের কাচের পিরামিড প্রবেশপথের নিচের স্থান যথাযথভাবে তাপ নিরোধক নয়, শব্দ বাড়িয়ে তোলে এবং জনসাধারণ ও কর্মীদের জন্য অস্বস্তিকর। তিনি আরও সতর্ক করেছিলেন, পানি চুঁইয়ে পড়া, অবকাঠামোর ক্ষয় এবং তাপমাত্রার ওঠানামা শিল্পকর্মের সংরক্ষণে ঝুঁকি সৃষ্টি করছে।


এই বিভাগের আরো খবর