সর্বশেষ :
নবনির্বাচিত মোজতবা খামেনির নির্দেশে ইসরায়েলে প্রথম ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান সৌদি থেকে মার্কিন দূতাবাস কর্মীদের সরে যাওয়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের প্রতিদিন ১০০ কোটি ডলারের ইরান যুদ্ধ এখন ট্রাম্পের গলার কাঁটা: দ্য টেলিগ্রাফের প্রতিবেদন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিবো, বললেন ট্রাম্প জামায়াত নেতা তাহেরের আসনের ব্যালট পেপার হেফাজতে নেয়ার নির্দেশ নৌ-পুলিশের প্রধানসহ ৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর যুদ্ধের আঘাতে এখন পযর্ন্ত ৪ বাংলাদেশি নিহত হয়েছে: প্রবাসী কল্যাণমন্ত্রী আন্তর্জাতিক ট্রাইব্যুনালে নতুন দুই প্রসিকিউটর নিয়োগ, পদত্যাগ সাইমুম রেজার অনির্দিষ্টকালের জন্য মধ্যপ্রাচ্যের ৪ রুটে বিমানের ফ্লাইট স্থগিত নিউ জিল্যান্ড উড়িয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন ভারত
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
Notice :
Wellcome to our website...

৫ শতাংশ বাড়ি ভাতা প্রত্যাখ্যান শিক্ষকদের

প্রতিনিধি: / ১৫১ দেখেছেন:
পাবলিশ: রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা সরকারের ৫ শতাংশ বাড়ি ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করেছেন। তাঁরা মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাতা, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

রোববার (১৯ অক্টোবর) ঢাকার জাতীয় শহীদ মিনারে অষ্টম দিনের মতো অবস্থান ও অনশন কর্মসূচির মধ্যেই এই ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা। নতুন কর্মসূচি হিসেবে দুপুর ১২টায় শিক্ষাভবন অভিমুখে ভুখা মিছিলেরও ঘোষণা দেওয়া হয়।

এর আগে সকালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের প্রবিধি অনুবিভাগের উপসচিব মরিয়ম মিতুর স্বাক্ষরে একটি প্রজ্ঞাপন জারি হয়। এতে বলা হয়, সরকারের বিদ্যমান বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের ৫ শতাংশ হারে, তবে সর্বনিম্ন দুই হাজার টাকা, প্রদান করা হবে। এটি আগামী ১ নভেম্বর থেকে কার্যকর হবে।

তবে শিক্ষকরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী বলেছেন, “আমরা ৫ শতাংশ বাড়ি ভাড়ার এই প্রজ্ঞাপন প্রত্যাখ্যান করছি। তবে এটাকে আন্দোলনের প্রাথমিক বিজয় হিসেবে দেখছি, কারণ সরকারের পক্ষ থেকে অন্তত একটি প্রতিক্রিয়া এসেছে।”

ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, “৫ শতাংশ বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন আমাদের আন্দোলনের প্রাথমিক বিজয়। কিন্তু ২০ শতাংশ বাড়ি ভাড়া, ১৫০০ টাকা মেডিকেল ভাতা ও ৭৫ শতাংশ উৎসব ভাতার প্রজ্ঞাপন জারি না করা পর্যন্ত আমাদের সকল কর্মসূচি অব্যাহত থাকবে।”

শিক্ষকরা জানিয়েছেন, সরকারের ঘোষণাকে ‘প্রহসন’ হিসেবে দেখলেও এটি তাঁদের দীর্ঘ আন্দোলনের একটি পর্যায়। তাঁরা আশা করছেন, সরকার দ্রুত দাবিগুলো মেনে নিয়ে পূর্ণাঙ্গ প্রজ্ঞাপন জারি করবে। অন্যথায় তাঁদের অবস্থান কর্মসূচি অনির্দিষ্টকাল চালিয়ে যাওয়া হবে


এই বিভাগের আরো খবর