সর্বশেষ :
১০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইরানে ক্ষতিগ্রস্ত ৪৩ হাজার বেসামরিক স্থাপনা ইসরায়েলের পর এবার ইউক্রেনও ইরানের লক্ষ্যবস্তু, তেহরানের কড়া হুঁশিয়ারি শুনেছি খামেনি জীবিত নেই, ইরানের আত্মসমর্পণ করাই বুদ্ধিমানের কাজ: ট্রাম্প জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে আগে সংবিধানে সংশোধনী আনতে হবে দিপু হত্যা মামলায় গ্রেপ্তার বেড়ে ২৬, নতুন আসামি সোহেল জুলাই সনদ বাস্তবায়নে আবেগ নয়, সাংবিধানিক পথেই এগোতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী অন্তর্বর্তী সরকারের ১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে সংসদের বিশেষ কমিটি পহেলা বৈশাখে শুরু হচ্ছে ‘কৃষক কার্ড’, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে প্রস্তুতি বৈঠক প্রথম ম্যাচে দাপট, দ্বিতীয়টিতে ভরাডুবি আজ শেষ ওয়ানডেতে কোন বাংলাদেশ দেখা যাবে?
রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
Notice :
Wellcome to our website...

গাজায় ইসরায়েলি সেনাদের হত্যার দাবি হামাসের কাসাম ব্রিগেডের

প্রতিনিধি: / ১০৯ দেখেছেন:
পাবলিশ: শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫

বিদেশ : ফিলিস্তিনের গাজা উপত্যকায় ঢুকে পড়া একটি ইসরায়েলি সামরিক বুলডোজারে হামলা চালিয়েছে হামাসের সশস্ত্র শাখা আল-কাসাম ব্রিগেড। হামলায় ইসরায়েলি সৈন্য নিহত ও আহত হয়েছে বলে দাবি করা হয়। গতকাল শুক্রবার লাইভ প্রতিবেদনে আল জাজিরা এ খবর জানিয়েছে। তবে কখন এই হামলা চালানো হয়েছে, সে বিষয়টি স্পষ্ট নয়। টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে আল-কাসাম ব্রিগেড বলেছে, দক্ষিণ গাজার ‘কিজান আল-নাজ্জার এলাকায় একটি সামরিক গাড়িতে ট্যাঙ্ক-বিধ্বংসী ডিভাইসের বিস্ফোরণে শত্রু সৈন্য নিহত ও আহত’ হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, একই অঞ্চলের খান ইউনিসের দক্ষিণে আস-সিক্কা এলাকায় বিস্ফোরক ল্যান্ডমাইন দিয়ে একটি ‘ডি৯’ সামরিক বুলডোজার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এদিকে, টানা দুই বছরের গণহত্যা যুদ্ধের অবসানে সমপ্রতি মার্কিন-সমর্থিত চুক্তির পর হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। অঞ্চলজুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ৬৭ হাজারেরও বেশি। একই সময়ে ১ লাখ ৭০ হাজারের বেশি বেশি মানুষ আহত হয়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন। চলতি বছরের শুরুতেও একটি যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গত ২৭ মে থেকে গাজায় পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করেছে। এতে সমর্থন দেয় যুক্তরাষ্ট্র। এই পদক্ষেপের পর অঞ্চলটিতে দুর্ভিক্ষ প্রকট হয়ে ওঠে। ইসরায়েলি বাহিনী খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপরও গুলি চালিয়ে যায়। এর ফলে শত শত মানুষ নিহত হয়। সেই সঙ্গে দুর্ভিক্ষে শিশুসহ বহু মানুষের মৃত্যু হয়। গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।


এই বিভাগের আরো খবর